editor
প্রকাশিত: 12:19 PM, March 26, 2024
চট্টগ্রাম রাউজানের আন্তর্জাতিক বৌদ্ধ সংস্থা অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস “সার্টিফিকেট অফ অনার” সম্মাননায় ভূষিত।
“মেডিটেশন ফর ওয়ার্ল্ড পিস প্রজেক্ট ২০২৩” কে সহায়তা প্রদান করায় বিরল এই সম্মানে ভূষিত করা হয়।
সোমবার (২৫ মার্চ) অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব শাসনরত্ন সুমিত্তানন্দ মহাথেরোর হাতে “সার্টিফিকেট অফ অনার” সম্মাননা স্মারকটি হস্তান্তর করেন ধম্মকায়া ফাউন্ডেশনের প্রতিনিধি ড. সবুজ বড়ুয়া শুভ।
এসময় উপস্থিত ছিলেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সেইসা ইউনিভার্সিটি অব জাপানের অধ্যাপক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন পরিচালক প্রফেসর ড. সুমন বড়ুয়া বাবু, অগ্রসারের সম্মানিত উপদেষ্টা প্রফেসর স্মৃতি বড়ুয়া, অগ্রসারের কর্মকর্তাবৃন্দের মধ্যে অঞ্চল কুমার তালুকদার, কমলেন্দু বিকাশ বড়ুয়া, মং হ্লা চিং, প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়া, সুভাষ চন্দ্র বড়ুয়া, বিপ্লব বড়ুয়া বটু, সৌম্যম বড়ুয়া বাপুন, লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া প্রমূখ।
উল্লেখ্য ২০২৩ সালের ০১ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত থাইল্যান্ডের ধম্মকায়া ফাউন্ডেশন, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশসহ ১,১৩৪,৫৯৫ টি সংস্থা ও ব্যক্তিগত পর্যায়ে মেডিটেশন ফর ওয়ার্ল্ড পিস প্রকল্পে অংশগ্রহণ করে মেডিটেশনের মাধ্যমে বিশ্বে শান্তি আনয়ন অংশগ্রহণকারীদের অভ্যন্তরীণ শান্তি, মননশীলতা এবং সহানুভূতিশীল হতে সর্বোপরি বিশ্ব সম্প্রদায়ের মধ্যে মেডিটেশনের উল্লেখযোগ্য প্রভাব ফেলতে সক্ষম হয়েছিল। তার স্বীকৃতি স্বরূপ প্রশংসাপত্রটি গত ৩ মার্চ থাইল্যান্ডের ধম্মকায়া অ্যাসেম্বলি হলে ওয়াট ফ্রা ধম্মকায়ার সংঘপ্রধান লুয়াং ফো দাত্তাজিবো ভিক্ষুর কাছ থেকে অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের পক্ষে ড. মিথিলা চৌধুরী এই পুরস্কার গ্রহণ করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন