editor
প্রকাশিত: 3:15 PM, March 26, 2024
মহি উদ্দিন রিপন :: মৌলভীবাজারের কুলাউড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরেই কুলাউড়ায় শহিদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের জন্মদিন উদযাপন।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৬ টায় স্বাধীনতা সৃতিসৌধে মৌলভীবাজার ২ কুলাউড়া আসনের জাতীয় সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেলের পক্ষে ও উপজেলা প্রশাসনসহ নানা শ্রেণির মানুষের ফুলে ফুলে ঢেকে যায় শহিদ মিনারের পুরো বেদি।
পরে সকাল ১১ টায় জেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব , দেশের উন্নয়ন বিষয়ক আলোচনা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো: মেহেদী হাসান, স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা : ফেরদৌস আক্তার, সাবেক কমান্ডার সুশীল চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, মাসুক মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক এমদাদুল হক সুলতান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো জসিম উদ্দিন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা সুশীল সেন গুপ্ত, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন প্রমুখ।
সভাশেষে উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভার.) আবুল বাসারের পরিচালনায় শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমি আয়োজিত শিশু ও কিশোরদের মধ্যে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে