editor
প্রকাশিত: 7:41 PM, March 26, 2024
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের তৎকালীন সাড়ে ৭ কোটি মানুষ পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলো। ৩০ লাখ শহীদের আত্মত্যাগের মাধ্যমে ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা অর্জন করেছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গঠনে মহান স্বাধীনতার চেতনায় আমাদেরকে উজ্জীবিত হয়ে দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড এর প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরী সভাপতিত্বে ও সাবেক ভাইস প্রেসিডেন্ট এডভোকেট শাহ মোশাহিদ আলীর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্লাব সদস্য ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান।
অনুষ্ঠানে ক্লাব পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট এ কে এম মামুনুর রশীদ, পরিচালক (অর্থ ও পরিচালনা বিভাগ) তাহমিনুল ইসলাম খান এডভোকেট, পরিচালক (ব্যবস্থাপনা বিভাগ) আব্দুল্লাহ আহমদ, পরিচালক (উন্নয়ন ও আবাসিক) নেহাল মোহাম্মদ হাসনাইন, পরিচালক (ক্রীড়া বিভাগ) মুফতি এ এস শামীম আহমদ, পরিচালক (বিনোদন বিভাগ) মিসবা উদ্দিন চৌধুরী রূপন, পরিচালক (সাংস্কৃতিক বিভাগ) গৌতম চক্রবর্তী, পরিচালক (আপ্যায়ন বিভাগ) কামাল হাসান।
এছাড়াও ক্লাবের নবীন-প্রবীণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফিজ আব্দুল হাকিম।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন