editor
প্রকাশিত: 8:45 PM, March 26, 2024
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে আলোচনা সভা মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে নগরীর আখালিয়া লেক সিটিস্থ সোসাইটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক রোকসানা বেগমের সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মো. আলী হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খাঁন, সভাপতি মাসুম আহমেদ।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা নুরুন নাহার বেবী, শিল্পী বেগম, তান্নি আক্তার, ফজলুর রহমান, তামান্না বেগম, জিডিএফ এর সুপারভাইজার রায়হান খাঁন প্রমুখ।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক রোকসানা বেগম বলেন, মহান স্বাধীনতা আমাদের চেতনার উৎস। যারা নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন তাঁদের কাছে আমরা চির ঋনী। মুক্তিযুদ্ধের বীর শহীদদের যথাযথ সম্মান করতে হবে।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে। তিনি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে সবাইকে কাজ করা আহবান জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন