editor
প্রকাশিত: 2:52 PM, March 27, 2024
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জননেত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসারে নারীর অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক ক্ষমতায়নের নতুন ধারা সূচিত করেছেন। তিনি নারী শিক্ষা নিশ্চিত করা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে সব সময় নিরলস প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। যে কারণে তরুণ-তরুণীরা চাকরীর পেছনে না ঘুরে নিজেরাই স্বাবলম্বী হচ্ছেন এবং অন্যকেও সাবলম্বী করে গড়ে তুলতে সহযোগিতা করছেন। নারীরা এগিয়ে গেলে দেশও এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে এ ধরনের ঈদ ফ্যাস্টিভ্যালের মাধ্যমে নারীরা এগিয়ে যাচ্ছে। তিনি সিলেট ঈদ ফ্যাস্টিভ্যাল আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এ ধরণের আয়োজনের প্রশংসা করে এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য আহ্বান জানান এবং আয়োজকদের সকল ধরনের সহযোগিতার আশ^াস প্রদান করেন।
তিনি মঙ্গলবার (২৭ মার্চ) রাতে নাফিস শামস তিয়াস ও নাজিয়া চৌধুরীর আয়োজনে নগরীর সুবিদবাজারস্থ খান প্যালেস কনভেশন হলে ৩দিন ব্যাপী সিলেট ঈদ ফ্যাস্টিভ্যাল ও সেহরী নাইট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নাফিস শামস তিয়াস এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জজ কোর্টের প্রধান সরকারী কোশুলী (জিপি), বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য, সিলেট ল’ কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট মো: রাজ উদ্দিন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম (সিআইপি), সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট মহানগর আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিজিএস এর সভাপতি ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক শান্ত দেব, ফখরুল খান প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন