editor
প্রকাশিত: 7:21 PM, March 28, 2024
সিলেটের বিশ্বনাথ উপজেলায় মিথ্যা পিতৃপরিচয় দিয়ে জাল-জালিয়াতির মাধমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বানিয়েছেন মো. মাহবুবুল আলম জনি নামের এক ব্যক্তি। নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত এই ব্যক্তির অপকর্মে হয়রানির শিকার হচ্ছেন মো. আব্দুল খালিক নামের ৬৪ বছর বয়সী ব্যক্তি ও তার পরিবারকে।
এ অবস্থায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার একাভীম (গহরপুর) গ্রামের ধীতপুর মৌজার মরহুম সোনা উল্লার পুত্র মো. আব্দুল খালিক। বৃহস্পতিবার (২৮ মার্চ) সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করেন তিনি।
লিখিত বক্তব্যে মো. খালিক বলেন, ‘আমার গ্রামের ধীতপুর মৌজায় আমি ছাড়া আমার বয়সী বা আমার সমসাময়িক মো. আব্দুল খালিক নামের কোনো মানুষ নেই। আমার একমাত্র স্ত্রীর নাম সোনারা বেগম। স্ত্রী গর্ভজাত এবং আমার একমাত্র ঔরসজাত ৩ টি সন্তান রয়েছে, তারা হচ্ছেন- মেয়ে রাহেলা বেগম ও সাহেলা বেগম এবং ছেলে আবুল মবিন কিবরিয়া। সোনারা বেগম ছাড়া আমার অন্য কোনো স্ত্রী নেই ও অত্মীয়ও ছিল না এবং আমি জীবনে অন্য কোনো মহিলাকে বিয়েও করিনি।’
মাহবুবুল আলম জনি জালিয়াতি করে তাকে পিতা পরিচয় দিচ্ছেন দাবি করে আব্দুল খালিক বলেন, ‘আমাদের একাভীম (গহরপুর) গ্রামের ধীতপুর মৌজায় বসবাসকারী পিতৃ-মাতৃ পরিচয়হীন মো. মাহবুবুুল আলম জনি ও তার স্ত্রী মোছা. রফনা বেগম জালজালিয়াতি, মিথ্যা পরিচয় ও ভূমিদস্যুতা সহ নানা অপরাধ অপকর্মে জড়িত। জনি জালিয়াতির মাধ্যমে তার পিতার নামের স্থলে আমার নাম ব্যবহার করছেন। এ ঘটনা আমাকে সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত করছে।’
তিনি বলেন, ‘অপকর্মের দায়ে জনির বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়েছে এবং সে একাধিকবার জেলও খেটেছে। বর্তমানে স্ত্রীসহ তার বিরুদ্ধে সিলেট কোতোয়ালি মডেল থানাসহ বিভিন্ন থানায় জালিয়াতি, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধের জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা চলমান। নারী নির্যাতন ও ধর্ষণ মামলায় দুইবার জেল খেটেছে সে।’
তিনি আরও অভিযোগ করেন, ‘মো. মাহবুবুল আলম জনি নিজের বাবার নামের জায়গায় আমি আব্দুল খালিকের নাম ব্যবহার করে ভুয়া তথ্যে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি নং-২৩৬৮৪৯২৯০২) করেছে। একাধিক মামলায় তার পিতার নামের স্থলে আমার নাম রয়েছে। জাল দলিলাদি সৃষ্টি করে মানুষের জায়গা জমি জবরদখলসহ লোকজনকে নানাভাবে হয়রানির ক্ষেত্রেও সে আমার নাম ব্যবহার করছে।’
জনির এসব অপকর্ম ও দৌরাত্মে খালিক নিজের পরিবার ও সন্তানের ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, ‘আমার জীবদ্দশায় জনি আমার সন্তান না হয়েও আমাকে পিতা দাবি করছে। এমনটা চলতে থাকলে আমার মৃত্যুর পর সে এবং তার কথিত মা হেনা বেগম উত্তারধিকারি সেজে আমার সম্পত্তিতে অংশীদার হওয়ার আইনি দাবি করতে পারে।’
জনির অপরাধের দায়ে পুলিশি হয়রানির শিকার হচ্ছেন বলেও জানান তিনি। বলেন, ‘তার ও তার স্ত্রীর মামলা মোকদ্দমা ও দলিলাদি নিয়ে পিতার পরিচয়ে আমাকে অপমান জনিত নানা ভোগান্তি, পেরেশানি ও আইনি হয়রানির শিকার হতে হয়। পুলিশ তাকে খোঁজতে গিয়ে অনেক সময় আমার বাড়ি-ঘরে হানা দেয়।’
জনির পিতৃপরিচয় নিয়ে নিজের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে খালিক বলেন, ‘স্বামীত্যাগী হেনা বেগম নামের নিঃসন্তান এক মহিলা গ্রামে বসবাস করতেন। প্রায় ৪০ বছর আগে আমাদের গ্রামের মাজারে তৎকালীন সময়ে আধপাগল এক মহিলা আসা যাওয়া করতো। হঠাৎ এক নবজাতক পুত্রসন্তান মাজারের কাছে ফেলে গেলে হেনা বেগম তাকে নিজের কাছে নিয়ে লালনপালন করেন।’
মাহবুবুল আলম জনি নিজেকে আব্দুল খালিকের পুত্র পরিচয় দিয়ে ২০২৩ সালের ২৭ নভেম্বর সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে একটি সি.আর মামলা করলে তদন্তে তা মিথ্যা প্রমাণিত হয়। আদালত তা খারিজ করে দেন। এই মামলার বিবাদী আশরাফুজ্জামান আইজ্যাক পরবর্তীতে জনির বিরুদ্ধে জিআর মামলা করেন। মামলায় তার দেওয়া তথ্যে আমাকে তার পিতা সাজানো হয়। যা অত্যন্ত দুঃখজনক।
এ বিষয়ে গত ২৪ মার্চ নোটারী পাবলিকে এফিডেভিট করে বিষয়টি তিনি ঘোষণা দেন বলে জানান খালিক। মাহবুবুল আলম জনির জাতীয় পরিচয়পত্র বাতিল করতে এবং তার অন্যান্য জালিয়াতি ও অপরাধের বিষয়ে ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়