editor
প্রকাশিত: 9:34 PM, November 23, 2020
অনলাইন ডেস্ক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি বলেছেন, দেশের সার্বিক পরিবেশের সুরক্ষায় কাজ করাই মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মূল লক্ষ্য হওয়া উচিত। তবে একই সাথে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অফিসের অভ্যন্তরীণ কর্মপরিবেশের উন্নয়নেও সবাইকে মনোযোগী হতে হবে।
সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়স্থ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মচারীদের দক্ষতা উন্নয়নে দুই সপ্তাহব্যাপী অনুষ্ঠিত মৌলিক প্রশিক্ষণ কর্মসূচির সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সচিব জিয়াউল হাসান এসব কথা বলেন।
পরিবেশ সচিব বলেন, নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ ও অধ্যয়নের মাধ্যমে দক্ষতার উন্নয়ন করে কর্মসম্পাদনে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। গতানুগতিক দৃষ্টিভঙ্গী পরিবর্তন করে সর্বদা সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। যথাসময়ে এবং যথানিয়মে জনগণকে সেবা প্রদান করতে হবে। এলক্ষ্যে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মজীবনে যথাযথভাবে প্রয়োগ করতে হবে । আত্মবিশ্বাস ও দেশপ্রেমে উদবুদ্ধ হয়ে দেশের সার্বিক পরিবেশের উন্নয়নে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. মো. বিল্লাল হোসেন, অতিরিক্ত সচিব (পরিবেশ) মাহমুদ হাসান, অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) মো. মনিরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সনদপত্র বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) ড. মো. আশফাকুল ইসলাম বাবুল। কোর্স পরিচালক হিসেবে বক্তব্য রাখেন উপসচিব (বাজেট) মো. শহিদুল ইসলাম।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন