editor
প্রকাশিত: 8:36 PM, March 28, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: মদের নেশায় বন্দুক নিয়ে খেলা দেখাতে গিয়ে চরম বিপদ। বন্ধুর হাতে গুলিবিদ্ধ হয়ে বন্ধুরই মৃত্যু হল বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের কাঁকরতলা থানার পারসুন্ডি পঞ্চায়েতের আরং গ্রামে। বুকে গুলি লেখে মৃত্যু হল পথিক পাবন মন্ডল (২১) যুবকের।
বুধবার (২৭ মার্চ) রাতে এমন আকস্মিক, মর্মান্তিক ঘটনার পর বন্ধুরা পুলিশে খবর দেয়। গভীর রাতেই কাঁকরতলা থানার পুলিশ ২ বন্ধু প্রসেনজিৎ বাউড়ি ও ভোলানাথ মন্ডলকে গ্রেফতার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সিউড়ি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বুধবার (২৭ মার্চ) আরং গ্রামে দিনরাত হরিনামের আসর চলছিল। এই আসরে একশো মিটার দূরে প্রসেনজিতের বাড়ির ছাদে বসে ৩ বন্ধু মিলে মদ্যপান করছিল।
পুলিশ সূত্রে প্রকাশ, প্রসেনজিৎই মদ এনে তার ২ বন্ধু পথিক ও ভোলানাথকে ডেকে নেয়। নেশা করতে করতে এক বন্ধু তার কাছে লুকিয়ে রাখা একটি ৯ এমএম বন্দুক বের করে বন্ধুদের দেখায়। কৌতূহলী হয়ে বাকি ২ বন্ধু বন্দুকটি নিয়ে দেখতে যায়। সে সময় অসাবধানতাবশত একজন বন্দুকে টিপে দিলে অপর প্রান্তে থাকা পথিকের বুকে গিয়ে লাগে। ঘটনাস্থলেই পথিকের মৃত্যু হয়। তাঁকে এভাবে দেখে হতভম্ব হয়ে যায় বাকি ২ বন্ধু। তাঁরাই কাঁকরতলা থানার পুলিশকে ফোন করে সবটা জানান। পুলিশ সঙ্গে সঙ্গে রাতেই ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ২ বন্ধু প্রসেনজিৎ ও ভোলানাথকে গ্রেফতার করে। যদিও এই হত্যাকান্ড ঘটে যাওয়ার পর ও গ্রামে স্বাভাবিকভাবে হরিনামের আসর চলছে।
গ্রামবাসীরা জানান, এটা বন্ধুদের ব্যক্তিগত বিষয়। এর সঙ্গে হরিনামের কোনও সম্পর্ক নেই। বৃহস্পতিবার (২৮ মার্চ) কুঞ্জভঙ্গ ও পরের দিন রাস উৎসব পালিত হবে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন