editor
প্রকাশিত: 10:02 PM, March 29, 2024
হবিগঞ্জ থেকে বিপুল পরিমাণ ট্রেনের টিকিটসহ কালোবাজারি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত সাড়ে দশটার দিকে শায়েস্তাগঞ্জ ও মাধবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন, শিপন চৌধুরী (৩১), মো. আব্দুল কাইয়ুম (৫৫) এবং মো. জামাল মিয়া (৪২)।
শুক্রবার (২৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৯।
র্যাব-৯ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন শায়েস্তাগঞ্জ ও মাধবপুর থানাধীন নোয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে র্যাব।
এ সময় তাদের নিকট থেকে নিজের ব্যবহৃত স্মার্টফোন ব্যবহার করে অবৈধ উপায়ে সংগ্রহ করা বিভিন্ন তারিখ ও সময়ের ৪৫ টি আসনের টিকেট, ৩ টি মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়।
গ্রেফতাকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় সোপর্দ করা হয়। আগামীতে র্যাবের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানায় র্যাব।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়