editor
প্রকাশিত: 9:44 PM, November 23, 2020
অনলাইন ডেস্ক
মূর্তি ও ভাস্কর্যের মধ্যে বিরোধ সৃষ্টি করা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল। তিনি বলেন, মূর্তি হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনার অংশ, ভাস্কর্য সভ্যতার ধারাবিবরণী। মুসলিম সভ্যতাসহ পৃথিবীর বিভিন্ন সভ্যতার একটি বড় নিদর্শন মানুষের সামনে উন্মোচিত হয়েছে ভাস্কর্য-শিল্পের মধ্য দিয়ে। যারা আধুনিক পৃথিবীর শিক্ষা-শিল্পকলা সম্পর্কে অজ্ঞান, তাদের ব্যবহার করেই এই ষড়যন্ত্র করা হচ্ছে।
সোমবার দুপুরে রাজধানীর কলাবাগানে ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের এক সভায় এসব কথা বলেন এম এ আউয়াল। এ সময় দলের মহাসচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিমার্ণের বিরুদ্ধে কয়েকজন আলেমের হুমকি-ধামকির প্রতিবাদ জানিয়ে এম এ আউয়াল বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, কিছু আলেম দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে ভিন্ন কোনও পক্ষের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যকে মূর্তির সঙ্গে তুলনা করার ধৃষ্টতা দেখাচ্ছে।
বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করা দেশের শান্তি বিনষ্টের ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে এম আউয়াল বলেন, বাংলাদেশের সৃষ্টি যার হাত ধরে, দেশের ধর্মপ্রাণ মুসলমানের জন্য যার প্রাণ নিবেদিত, তাঁর ভাস্কর্যকে মূর্তির সঙ্গে তুলনা করা মানে বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধকে অবমাননা করা।
তিনি বলেন, দেশের মানুষ যখন করোনা মোকাবিলা করছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতি দারুণভাবে ঘুরে দাঁড়াচ্ছে, সেই সময় কিছু চিহ্নিতমহল ভাস্কর্যকে কেন্দ্র করে মানুষকে বিভ্রান্ত করছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও প্রকৃত ইসলামের ধর্মপ্রাণ মানুষকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন