editor
প্রকাশিত: 4:10 PM, March 30, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: আসামের হাইলাকান্দি জেলার উত্তর কৃষ্ণপুরে স্বামীর দায়ের কোপে স্ত্রীর মৃত্যু।
শুক্রবার (২৯ মার্চ) রাত ১টায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় মৃত্যু ঘটে। রাতেই কাছাড় পুলিশ খুনি স্বামীকে গ্রেফতার করে। শুক্রবার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টায় ঘটনাটি সংগঠিত হয় উত্তর কৃষ্ণপুরের জহুরউদ্দিন চৌধুরী লেনে।
জানা যায়, স্বামী-স্ত্রী মধ্যে কয়েকদিন ধরে ঝগড়া চলছিল। ঝগড়ার জেরে শুক্রবার (২৯ মার্চ) রাতে এই জঘন্য কান্ডটি ঘটালেন শিলচর পলিটেকনিকের ফার্মাসিস্ট আফজালুর রহমান। তিনি মূলত ধুবড়ি জেলার বাসিন্দা। কর্মসূত্রে উত্তরকৃষ্ণপুরে ভাড়া থাকতেন। তাদের ২ শিশু সন্তান ও রয়েছে।
এদিন রাতে তারাবি নমাজ শেষ করে ঘরে ফিরে পুরানো রেষে ফের ঝগড়ায় জড়িয়ে পড়লে এক সময় তিনি দা দিয়ে স্ত্রী কোহিনুর বেগমের উপর আক্রমণ করে বসেন। উপর্যুপরি কোপ মারেন। এতে কোহিনুর গুরুতর আহত হন। মাথা, ঘাড়, হাতে দায়ের কোপ লাগলে মারাত্মক ক্ষত হয়। ঘটনার পর আফজালুর পালিয়ে যান। এরপর প্রতিবেশী ও পুলিশ মহিলাকে মেডিক্যালে পাঠান। জরুরি চিকিৎসার পর আইসিইউতে রাখা হয়। তাঁর অবস্থা সংকটজনক ছিল। রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মহিলা। পুলিশ দা উদ্ধার করেছে রাতেই। পলাতক আফজালুরকে পাকড়াও করতে জোর তল্লাশিতে নেমে শিলচর পুলিশ রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন