editor
প্রকাশিত: 12:12 PM, March 31, 2024
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ২৬৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ হারুন মিয়া উরফে তারুন মিয়া (৫৫) নামের একজনকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
শনিবার (৩০ মার্চ) ভোরে উপজেলার ৬ নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের গৌরীনগর গ্রাম সংলগ্ন হিংড়া হাওরে এলাকা তাকে আটক করা হয়।
আটকৃত হারুন মিয়া উরফে তারুন মিয়া মাদক বহনকারী (ভারী) ছিলেন। তিনি গোয়াইনঘাট উপজেলার গুজারকান্দি (রুস্তমপুর) গ্রামের মৃত্যু আব্দুর রহিমের পুত্র।
পুলিশ জানায়, শনিবার ভোর সাড়ে ৪ টায় উপজেলার ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন বীট কর্মকর্তা উপ-পরিদর্শক অজয় চন্দ্র রায়ের সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ৬টি পুটলা তল্লাশী করে ২৬৫ বোতল ভারতীয় তৈরি ফেন্সিডিল পাওয়া যায়। আসামীকে জিজ্ঞাসাবাদে সে ও তার সহযোগী আসামীরা বিক্রির উদ্দেশ্যে ফেনসিডিল বহন করছিল বলে স্বীকার করে। আটকৃত ফেনসিডিলের বাজারমূল্য আনুমানিক ২ লক্ষ ৬৫ হাজার টাকা। ২ জন এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ পুলিশের অবস্থান জিরো টলারেন্স।মাদক কে নির্মুল করতে সবার সহযোগিতা চান তিনি।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়