editor
প্রকাশিত: 7:07 PM, April 3, 2024
সিলেট প্রেসক্লাবের ২০২৪-২৫ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। বুধবার ২জন প্রার্থী মনোনয়পত্র প্রত্যাহার করেন। প্রত্যাহার শেষে সিলেট প্রেসক্লাব নির্বাচন পরিচালনা কমিটি চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন। নির্বাচনে এখন ১১ পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বুধবার সভাপতি পদে এম এ হান্নান ও সহ-সভাপতি পদে মুহাম্মদ আমজাদ হোসাইন তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। প্রত্যাহার শেষে বিকেল ৫টায় নির্বাচন পরিচালনা কমিটির প্রিসাইডিং অফিসার এমাদ উল¬াহ শহিদুল ইসলাম অ্যাডভোকেট, সদস্য মো. ইরফানুজ্জামান চৌধুরী অ্যাডভোকেট ও সন্তু দাস অ্যাডভোকেট চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী সভাপতি পদে এখন তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন- আবদুল কাদের তাপাদার, ইকরামুল কবির ও হুমায়ূন রশিদ চৌধুরী। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন খালেদ আহমদ, বাপ্পা ঘোষ চৌধুরী ও মো. ফয়ছল আলম। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কবীর আহমদ সোহেল, মো. আফতাব উদ্দিন ও মোহাম্মদ সিরাজুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক পদে খালেদ আহমদ, দিগেন সিংহ, ফয়সাল আমীন ও শুয়াইবুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে আনিস রহমান ও নূর আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে এ টি এম তুরাব ও শেখ আব্দুল মজিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে কবির আহমদ ও মো. মুহিবুর রহমান এবং সদস্য পদে আব্দুর রাজ্জাক, আবুল কালাম কাওছার, শেখ আশরাফুর আলম নাসির ও সুনীল সিংহ প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৮ এপ্রিল বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়