editor
প্রকাশিত: 9:50 PM, April 8, 2024
সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া ও দরিদ্র হলেন প্রতিবন্ধী ব্যক্তিরা। তবে তারা সমাজের বোঝা নয়। এদেশে বহুসংখ্যক মানুষ প্রতিবন্ধী। তাদের বাদ রেখে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।
তিনি সোমবার (৮ এপ্রিল) বিকালে সিলেট সিটি কর্পোরেশনের ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদের উদ্যোগে গরীব অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এ খাদ্যসামগ্রী বিতরণকালে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী আরও বলেন, আমাদের নৈতিক দায়িত্ব প্রতিবন্ধীদের পাশে এসে দাঁড়ানো। তাদের শিক্ষিত ও নানামুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা। প্রবাসীরা এদেশের প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন কাজ করছেন। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাসদের সাধারণ সম্পাদক ও সিলেট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সাবেক সিভিল সার্জন ফয়েজ আহমদ, বড় বাজার সমাজ কল্যাণ সংস্থার সহসভাপতি সোলেমান আহমদ, সমাজসেবক ও শিক্ষক বকুল আহমদ, আবুল কালাম আজাদ চৌধুরী প্রমুখ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়