editor
প্রকাশিত: 10:29 AM, April 10, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের ছত্রিশগড়ে ভয়াবহ দুর্ঘটনা। খাদে গড়িয়ে গেল বাস। দুর্ঘটনায় মৃত অন্তত ১২জন যাত্রী। আহত অন্তত ১৪ জন। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের দুর্গ জেলায়। মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮ টায় যাত্রাবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ছিটকে পড়ে পাশের গভীর খাদে।
পুলিশ তরফে জানা গেছে, কুমহারি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। ওই বাসে ছিলেন শ্রমিকরা। রাত সাড়ে ৮ টায় বাসটি পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং খাদে পড়ে যায়। বাসটিকে এখনও খাদ থেকে তোলা সম্ভব হয়নি। বাসের ভিতর থেকে ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত আরও ১৪ জন শ্রমিক।
উদ্ধারকারী দল জানিয়েছে, বাসের ভিতরে এখনও আটকে রয়েছেন বেশকিছু যাত্রী। তাদের উদ্ধার করার চেষ্টা চলছে। দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন