admin

প্রকাশিত: 2:11 PM, November 24, 2020

ওসমানীতে হাসপাতালের বিদায়ী ও নবযোগদানকৃত পরিচালককে বিএনএ’র সংবর্ধনা

ওসমানীতে হাসপাতালের বিদায়ী ও নবযোগদানকৃত পরিচালককে বিএনএ’র সংবর্ধনা

4

নিজস্ব প্রতিবেদক

4

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে হাসপাতালের বিদায়ী ও নবযোগদানকৃত পরিচালকদ্বয়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সবদিক দিয়ে এখন সামনে এগিয়ে যাচ্ছে। মহামারির শুরুর দিকে অল্প কয়েকজনের পরীক্ষা করা হতো, এখন প্রতিদিন কয়েক শতাধিক মানুষের পরীক্ষা করা হচ্ছে। অবকাঠামোগত দিক দিয়েও এ হাসপাতালে অনেক উন্নতি হয়েছে। তবে এখানে ডায়াগনস্টিক (রোগ নির্ণয়ের পরীক্ষা) নিয়ে মানুষের কিছু অভিযোগ আছে। ওসমানীতে দশ তলা নতুন ভবনের কাজ শেষ হওয়ার পথে। এখানে ডায়াগনস্টিকের উপর একটু জোর দিতে হবে। পাশাপাশি শহীদ শামসুুদ্দিন আহমদ হাসপাতালের উন্নতির দিকেও আমাদের নজর আছে। এখানে পর্যাপ্ত জনবলসহ যা যা প্রয়োজন, তা যেন থাকে সেটা বলে দেওয়া হয়েছে।’
ড. মোমেন বলেন, ‘করোনা মহামারিতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সেস অ্যাসোসিয়েশন সারা দেশের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সারা দেশের যতোগুলো নার্সিং সংগঠন আছে, তাদের মধ্যে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা সবচেয়ে কল্যাণকর ভূমিকা রেখেছে। ওসমানী হাসপাতালের চিকিৎসক ও প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করেছে। এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।’
বিএনএ ওসমানী হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের সঞ্চালনা ও স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান ও হাসপাতালের নবযোগদানকৃত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান বঙ্কিম হালদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ও সিলেট বিএমএ এর কোভিড-১৯ সমন্বয় কমিটির সদস্যসচিব ডা. আজিজুর রহমান রোমান, আবাসিক সার্জন (জেনারেল) ডা. মো. রাশেদ আশরাফ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও ওসমানী হাসপাতাল মিড-লেভেল চিকিৎসক পরিষদের সভাপতি ডা. প্রশান্ত সরকার, বিএমএ সুনামগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ও মিড-লেভেল চিকিৎসক পরিষদ ওসমানী হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু নঈম, ইএমও কো-অর্ডিনেটর ডা. জলিল কায়ছার খোকন, জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলার চেয়ারম্যান হেলেন আহমদ, ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সজল এস চক্রবর্তী, ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. সুমন রায়, পররাষ্ট্রমন্ত্রীর এক্সপাট্রিয়েট কনসালটেন্ট কায়েছ চৌধুরী, ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, ওসমানী হাসপাতালের নার্সিং সুপারিনটেনডেন্ট রেনোয়ারা আক্তার, সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ ফয়সল আহমদ চৌধুরী প্রমুখ।

6

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

4 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

8 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

5 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

4 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

2 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

4 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

1 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

1
2