editor
প্রকাশিত: 6:58 PM, April 14, 2024
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে দেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টেলিভিশনের ২৫ তম প্রতিষ্টাবার্ষিকী পালন করা হয়েছে। পহেলা বৈশাখ সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে কেক কেটে অনুষ্টানের শুভ উদ্বোধন করা হয়। পরে নগরে বর্ণাঢ্য র্যালী বের করা হয়েছে। র্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ফের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্টানমালায় উপস্থিত হয়ে সিলেটের সুধীজনেরা একুশে টেলিভিশনকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন- যাত্রা শুরু থেকে এখন পর্যন্ত একুশে টেলিভিশন মানুষের কথা বলে যাচ্ছে। এ কারনে সাধারন দর্শকদের কাছে একুশে টেলিভিশন আবেগের জায়গা। তারা বলেন- সিলেট তথা দেশের উন্নয়নে একুশে টেলিভিশন অগ্রনী ভুমিকা রাখছে। দেশের সার্বিক উন্নয়নে একুশে টেলিভিশন এর অংশীদার। সুধীজনেরা আগামীতেও একুশে টেলিভিশনের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান, সিলেট নর্থইষ্ট ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, জাতীয়পার্টির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি তাহমিন আহমদ, সিলেট নগর আওয়ামী লীগের সহ সভাপতি বিজিত চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, সিলেট নগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, নগর বিএনপি’র সাধারন সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, বালাগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ ও সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, সিলেট প্রেসক্লাব’র সহ সভাপতি আব্দুল হান্নান, সাবেক ব্যাংকার আশফাক রহিম, সাবেক কাউন্সিলর সালেহ আহমদ সেলিম, নগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত, কাউন্সিলর জয়নাল আবেদীন ও শেখ তোফায়েল আহমদ সেপুল, সিলেট শামসুদ্দিন হাসপাতালের আরএমও মিজানুর রহমান, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল ও সাধারন সম্পাদক নুরুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক শংকর দাশ, সাবেক সাধারন সম্পাদক এ এইচ আরিফ, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রে সিলেটের সভাপতি বিলকিস আক্তার সুমি, সিনিয়র ফটো সাংবাদিক আব্দুল মজিদ, চারিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমদ চৌধুরী, এসিড সন্ত্রাস নির্মুল কমিটি সিলেটের সাধারন সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার প্রমুখ। অনুষ্টান সঞ্চালনা করেন একুশে টেলিভিশনের সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েছ খছরু।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়