editor
প্রকাশিত: 5:30 PM, April 15, 2024
সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-২১৫৯ এর অর্ন্তভূক্ত জকিগঞ্জ উপজেলা উপ-কমিটি ও সর্বস্তরের শ্রমিকের উদ্দ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় জকিগঞ্জ উপজেলা উপ-কমিটির কার্যালয়ে এ ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রবীন মুরব্বি আব্দুর রহিম চৌধুরী (আদু মিয়া) এর সভাপতিত্বে ও মাছুম আহমদ লস্কর এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা চেয়াম্যান আলহাজ্ব লোকমান উদ্দীন চৌধুরী, সিলেট জেলা পরিষদের সদস্য ও জকিগঞ্জ ১৩নং ওয়ার্ডের ইফজাল আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলার ভাইস চেয়াম্যান মাওলানা মো. আব্দুস সবুর, সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ড শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল গফুর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ড শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক বিলাল মিয়া, কোষাধ্যক্ষ জোলহাস হোসেন বাদল, সাবেক সহ সম্পাদক রহমত আলী তারেক, কানাইঘাট উপ কমিটির সভাপতি জসিম উদ্দিন, জকিগঞ্জ উপ কমিটির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খান, সহ সম্পাদক হেলাল আহমদ, সাবেক সম্পাদক আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ও স্বাগত বক্তব্য রাখেন আব্দুল মালিক।
আলোচনা সভায় সিলেটের পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলনকে অর্থনীতির মূল চালিকা শক্তি আখ্যায়িত করে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবি জানান শ্রমিক ও ব্যবসায়ীবৃন্দ। তারা বলেন, করোনা পরিস্থিতির আগে থেকে পরিবেশ বিপন্ন হওয়ার শঙ্কায় পাথর কোয়ারি বন্ধ রাখা হয়েছে। এতে ১০ লাখ পাথরশ্রমিক ও ব্যবসায়ীরা চরম আর্থিক সংকটে পড়েছেন। মানবিক বিপর্যয়ের সম্মুখীন কয়েক লাখ মানুষ। বিপর্যয় ঠেকাতে পাথর কোয়ারি খুলে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। সভায় পরিবহন শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। এসময় মাওলানা মুহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী তাদের দাবি-দাওয়াগুলো জাতীয় সংসদে তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভায় জকিগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়াম্যানবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শাখা ও স্থানীয় শ্রমিক নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন