editor
প্রকাশিত: 1:40 AM, April 19, 2024
নিজস্ব প্রতিবেদক
সিলেট প্রেসক্লাবের ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ইকরামুল কবির সভাপতি এবং দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ইকরামুল কবির এ নিয়ে তৃতীয়বারের মতো সিলেট প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হলেন। এবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। এরআগে তিনি ২০১৬-১৭ এবং ২০১৮-১৯ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন।
অপরদিকে মোহাম্মদ সিরাজুল ইসলাম একদশক পর পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। এরআগে তিনি ২০১৪-১৫ মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ আফতাব উদ্দিন।
সিনিয়র সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খালেদ আহমদ, সহ সভাপতি নির্বাচিত হয়েছেন বাপ্পা ঘোষ চৌধুরী। সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শোয়াইব হাসান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন খালেদ আহমদ। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আনিস রহমান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নূর আহমদ। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচিত হয়েছে শেখ আবদুল মজিদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এটিএম তুরাব। পাঠাগার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন কবির আহমদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মুহিবুর রহমান। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ আশরাফুল আলম নাসির, আব্দুর রাজ্জাক এবং সুনীল সিংহ।
বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে ভোটগ্রহণ শুরু হলে ৫টা পর্যন্ত একটানা চলে। উৎসবমুখর পরিবেশে ভোটার, প্রার্থী ও অতিথিদের পদচারণায় মুখরিত হয়ে উঠে সুবিদবাজারের পুরো ক্লাব ভবন। এসময় সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামীলীগ নেতা সুজাত আলী রফিক, জেলা বিএনপির সেক্রেটারী এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপি সেক্রেটারী ইমদাদ আহমদ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং বিশিষ্টজনেরা নির্বাচন পরিদর্শন করেন।
এরআগে সকালে ক্লাবের আমিনুর রহমান মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী সভাপতি ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে এতে বার্ষিক রিপোর্ট তুলে ধরেন বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু। কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ করেন কাউসার চৌধুরী।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়