editor
প্রকাশিত: 5:52 PM, April 22, 2024
মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি :: আবহাওয়া অনুকূলে থাকায় বোরোধানের ভাল ফলন হয়েছে বিশ্বনাথে। আগাম জাতের আবাদি বোরোধান কাটার ধুম পড়েছে উপজেলার বোরো আবাদের হাওরগুলোতে। কৃষকের মুখে স্বচ্ছলতার ঝিলিক বইছে । বৈশাখের এই সময়ে তীব্র তাপদাহ উপেক্ষা করে ধানের মাঠে ঘাম ঝরাচ্ছেন কৃষক। জমি থেকে ধান কেটে আনছেন পরিবারের পুরুষ আর খলা কিংবা উঠোনে মাড়াই ও ধানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন পরিবারের নারী সদস্যরা। ব্যস্ততা আর পরিবারের চাহিদার পেছনে শ্রম ব্যায়ে স্বপ্নের সাথে রয়েছে তাদের আনন্দ। পরিশ্রম যতই হোক ঘোলা ভরা ধানের গন্ধ নাকে শুঁকলে প্রশান্তিতে পরিশ্রমের ব্যথা দুর হয়ে যায় তাদের।
বিশ্বনাথ উপজেলার সবকটি বোরো হাওরে ধান কাটা শুরুর চিত্র দেখা গেছে। চলমান বোরো মৌসুমে কৃষি অফিস সুত্রে জানা গেছে উপজেলা জুড়ে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৭২৩৯ হেক্টর। এর বিপরীতে আবাদ অর্জন হয়েছে ৭২৯৪ হেক্টর ভূমি। বোরোধান ইতিমধ্যে ৭% ধান কর্তন হয়েছে এবং ১৫% ধান পাকা অবস্থায় রয়েছে। মে মাসের ১৮ তারিখের মধ্যে সকল ধান কাটা শেষের একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করে রেখেছে উপজেলা কৃষি অফিস। চলমান মৌসুমে ব্রি ধান ৯২, ব্রি ধান ৮৯ব্রি ধান ৭৪ এবং ব্রি ধান ২৯ সহ প্রায় ১৫০০ হেক্টর জমিতে হাইব্রিড ধান উৎপাদন হয়েছে।
বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় জানান এবছর বোরো ধানের আবাদ, ফলন দুটোর অবস্থা সন্তোষজনক রয়েছে। আশা করি ভালো ফলন পাওয়া যাবে এবং কৃষকেরা লাভবান হবেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়