editor
প্রকাশিত: 7:14 PM, April 23, 2024
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমানের জামিন বাতিল করে ফের কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৩ এপ্রিল) মৌলভীবাজার নারী শিশু দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সোলায়মান ধর্ষন মামলায় অভিযুক্ত আসামী জামিনে থাকা মুহিবুর আদালতে গেলে তার জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
এ তথ্যটি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এডভোকেট তোফায়েল ইসলাম সবুজ।
মামলা ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিঙ্গাজিয়া (তামারপাড়) গ্রামের মৃত. সাজিদ মিয়ার পুত্র কুলাউড়া উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও ব্রাহ্মণবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মুহিবুর রহমানের বিরুদ্ধে একই এলাকার এক কলেজছাত্রীকে (২৬) প্রেম নিবেদন করে উত্ত্যক্ত করতেন। কিন্তু মুহিবুর রহমান ব্যক্তিগত জীবনে বিবাহিত ও তার স্ত্রী-সন্তান থাকায় ওই ছাত্রী প্রেমের প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। পরে মুহিবুর ওই ছাত্রীকে বিয়ে করবেন বলে প্রলোভন দেখিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন। একপর্যায়ে কলেজছাত্রী তাকে বিয়ের জন্য দীর্ঘদিন থেকে চাপ প্রয়োগ করলে মুহিবুর নানা টালবাহানা শুরু করে। বিষয়টি বুঝতে পেরে কলেজছাত্রী গত বছরের ২৯ মে দুপুরে মুহিবুরকে স্থানীয় বাজারে পেয়ে তার বিয়ের স্বীকৃতি প্রদানের জন্য জোর দাবি জানায়। এ সময় মুহিবুর ও তার পরিবারের লোকজন কলেজছাত্রীকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে নির্যাতিতা কলেজছাত্রী মৌলভীবাজার সদর হাসপাতালের ওসিসি সেন্টারে চিকিৎসা নেন।
গত বছরের ৩১ মে কুলাউড়া থানায় মুহিবুরের বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগ দায়ের করেন। পরদিন ১ জুন মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগ এনে তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে গত বছরের ১৩ জুন মৌলভীবাজার আদালতে জামিন নিতে গেলে আটক হয়েছিলেন আ’লীগ নেতা মুহিবুর। এ নিয়ে এই মামলায় ২য় বার আটক হলেন তিনি।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে