editor
প্রকাশিত: 11:39 AM, April 27, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: গাড়ির ভিতরে ২ শিশুর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভারতের মুম্বইয়ের অ্যান্টপ হিল এলাকায়। পুলিশের সন্দেহ, বন্ধ গাড়ির ভিতরে শ্বাসরুদ্ধ হয়েই মৃত্যু হয়েছে ওই ২ শিশুর। এমন মর্মান্তিক মৃত্যুর পর তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা।
জানা যায়, মৃত ২ শিশুর বয়স যথাক্রমে ৫ ও ৭। তাঁরা বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে নিজেদের বাড়ির কাছে খেলছিল। কিন্তু সন্ধ্যা গড়ানোর পর ও তাঁদের কেউ বাড়িতে ফিরে না আসায় শুরু হয় খোঁজাখুঁজি। শেষপর্যন্ত পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁদের পরিবার। এরপরই এক প্রত্যক্ষদর্শীর নজরে পড়ে কাছেই পার্ক করা একটি গাড়ির ভিতরে অচেতন হয়ে পড়ে রয়েছে ২ শিশু। সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে। দেখা যায়, গাড়িটির ভিতর থেকে লক হয়ে রয়েছে। এরপর ২জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, কোনওভাবে পার্ক করা গাড়ির ভিতরে ঢুকে পড়েছিল ওই ২ শিশু। তারপর কোনওভাবে তাঁরা গাড়ীটি ভিতর থেকে লক করে ফেলে। বন্ধ গাড়ির ভিতরে দমবন্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের। প্রাথমিকভাবে এমনটাই মনে করা হচ্ছে। মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য সমস্ত দিক খুঁটিয়ে দেখছেন তদন্তকারীরা।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন