editor

প্রকাশিত: 6:36 PM, November 24, 2020

নিজের হাত খুঁজে পেয়েছেন স্মিথ

নিজের হাত খুঁজে পেয়েছেন স্মিথ

অনলাইন ডেস্ক

সদ্য সমাপ্ত ত্রয়োদশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। এমনকি গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও নিষ্প্রভ ছিলেন স্মিথ। তবে ভারতের বিপক্ষে হোম সিরিজ উপলক্ষে গত কয়েক দিনের অনুশীলনে নাকি তিনি নিজেকে খুঁজে পেয়েছেন।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে স্মিথ বলেন, ‘আমার দিক থেকে আমি যথেষ্ট ধারাবাহিক ছিলাম না। সাম্প্রতিক সময়ে খুব বেশি রান করতে পারিনি। আমি সত্যিকারের ছন্দে ছিলাম না। তবে গত কয়েক দিনের অনুশীলনে নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। সেদিন নেটে ব্যাটিং অনুশীলনের পর অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে (সহকারী কোচ) আমি বলেছি, আমি আবারও আমার হাতকে খুঁজে পেয়েছি।’

করোনার কারণে দীর্ঘদিন ক্রিকেট বন্ধ থাকার পর গত জুলাইয়ে টেস্ট সিরিজের আয়োজন করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পরবর্তীতে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে ইংল্যান্ড। ওই সিরিজে ব্যাট হাতে সুপার ফ্লপই ছিলেন স্মিথ। সাউদাম্পটনে হওয়া তিন ম্যাচে যথাক্রমে ১৮, ১০ ও ৩ রান করেন।

এরপর সংযুক্ত আরব আমিরাতে আইপিএলে ১৪ ম্যাচে স্মিথের সংগ্রহ ২৫.৯১ গড়ে ৩১১ রান। তাই সাম্প্রতিক সময়ে নিজের পারফরমেন্সে হতাশায় ছিলেন স্মিথ, ‘গত কয়েকদিনে আমি নিজেকে খুঁজে পেয়েছি। আমি আমার হাত খুঁজে পেয়েছি, আমি সত্যিই উত্তেজিত। এটা করতে আমার সাড়ে তিন থেকে চার মাস লাগল। নেটে বেশ স্বাচ্ছেন্দ্যে ব্যাট করেছি। গোঁড়ালির পেছন থেকে ঠিকভাবে ব্যাটিং হচ্ছে এবং ব্যাটের ওপর ঠিকভাবে আমার হাত আসছে। আমি এভাবেই নিজেকে ফিরে পেতে চেয়েছিলাম। আমি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী।’

ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে রানের বন্যায় ভাসতে চান স্মিথ। তিনি বলেন, ‘গত সিরিজে আমি ও ওয়ার্নার ছিলাম না। তবে এবারের সিরিজটি আমাদের জন্য চ্যালেঞ্জের। আমি ভারতের বিপক্ষে সিরিজে অনেক বেশি রান করতে চাই। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সিরিজ হতে চলেছে। ব্যক্তিগতভাবে আমার কাছে অ্যাশেজ ও ভারত সিরিজ সবচেয়ে বড়। এমন সিরিজে রান করতে খুবই ভালো লাগে।’

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন