editor
প্রকাশিত: 11:28 AM, April 28, 2024
সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার দিবাগতরাতে ঘটনাটি সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী ব্রিকফিল্ড এলাকায় ঘটেছে।
নিহতরা হলেন, উপজেলার বারঠাকুরী ইউপির বারঠাকুরী গ্রামের ছাদ উদ্দিনের ছেলে ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী রেদোওয়ান আহমদ (২৬), একই গ্রামের মৃত আব্দুশ শুক্কুরের ছেলে দেলোয়ার হোসেন (২৫), একই গ্রামের মঞ্জুর আহমদ, সোনাসার বাজারের ব্যবসায়ী বারঠাকুরী গ্রামের বাসিন্দা মঞ্জুর আহমদ (৩৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে মোটরসাইকেল ড্রাইভিং করে বাড়ি ফেরার পথে রেদোওয়ান, মঞ্জুর ও দেলোয়ার হোসেন বারঠাকুরী ব্রিকফিল্ডের কাছে পৌঁছার পর সড়কে বন্ধ করে রাখা মাটি বহনের অবৈধ ট্রলারের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই রেদোয়ান আহমদ এবং দেলোয়ার হোসেন মারা যান। গুরুতর আহতবস্থায় মঞ্জুর আহমদকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জাবেদ মাসুদ জানান, দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছেন। আরেকজনের মৃত্যুর খবর পুরোপুরি নিশ্চিত হতে পারেননি। পুলিশ ঘটনাটি নিয়ে কাজ করছে।
এদিকে, রাতের বেলায় জকিগঞ্জ-সিলেট সড়কের ওপর ট্রাক, ট্রাক্টর, ট্রলার, বাসগাড়িসহ ছোট বড় যানবাহন বন্ধ করে রাখায় প্রায় সময়ই ভয়াবহ দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকজন। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। রোববার রাতের দুর্ঘটনায় একই গ্রামের তিনজনের মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে পুরো উপজেলা জুড়ে।
এর আগে গত ১২ এপ্রিল জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খলাছড়া ইউপির মাদারখাল গ্রামের তিন বন্ধু ও বিয়ানীবাজার উপজেলার একজনসহ মোট চারজন মারা যান। চারজনের মৃত্যুর শোক কেটে ওঠার আগে আবারও সড়কে তিনজনের মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়