editor

প্রকাশিত: 8:38 PM, April 28, 2024

বিশ্বনাথে পৌর মেয়র ও পৌর কাউন্সিল দ্বন্দ্বে ধাওয়া, আহত ৯

বিশ্বনাথে পৌর মেয়র ও পৌর কাউন্সিল দ্বন্দ্বে ধাওয়া, আহত ৯

বিশ্বনাথে পৌর মেয়র ও পৌর কাউন্সিলর দ্বন্দ্ব সংঘাতে পরিণত হয় আজ। উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। উত্তেজনা বিরাজ করছে পৌরশহর জুড়ে। এতে পথচারী সহ দুই পক্ষের ৯ জন আহত হওয়ার দাবী করেছেন উভয় পক্ষ। বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়কে প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে যান চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে পড়ে।

রবিবার (২৮ এপ্রিল) বিকেলে বিশ্বনাথে মেয়রের বাসভবন সম্মুখে ও খুরশিদ আলী কমপ্লেক্সের সামনে ১০০ ফুট দুরত্বের ভিতরে উভয় পক্ষের সভা আয়োজন কে কেন্দ্র করে বিশ্বনাথ পৌর এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। এসময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। মেয়র পক্ষের সভাস্থলে থাকা চেয়ার ভাংচুর করে ধাওয়াকারিরা।

ধাওয়া পাল্টা ধাওয়ায় পথচারী সহ ৯ জন আহত হন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। আহতরা হলেন উপজেলার জানাইয়া গ্রামের সমুজ আলী, ওসমানগরের আনোয়ার আলী। এ দুইজন প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে মেয়র পক্ষের বলে জানা গেছে। আহত হয়েছেন পথচারী মইরুন নেছা, আরিফুল ইসলাম, মোহাম্মদ আলী। কাউন্সিলর পক্ষের সোয়েব আহমদ, শামীম আহমদ, আখলুছ আলী ও আবুল হোসেন। আহত ৩ জন পথচারীকে কাউন্সিল ও পৌর প্যানেল মেয়র রফিক হাসান তাদের পক্ষের লোক বলে দাবী করছেন।

আহতরা স্থানীয় উপজেলা হাসপাতাল ও সহ ভিন্ন ভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানা গেছে। মইরুন নেছা নামের আহত এক পথচারী কে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র (১) রফিক হাসান।

দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এসময় বিশ্বনাথ থানা পুলিশে সাথে সিলেটের ওসমানী নগরের সার্কেল এএসপি আশরাফুজ্জমান উপস্থিত হয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রাখেন। মেয়রের বাসভবনে হামলা না করতে নিরাপত্তা জোরদার করেন তিনি। এসময় পুলিশ বাসার সম্মুখে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে হামলাকারিদের ছত্রভঙ্গ করে দেয়।

ঘটনার সুত্রপাতঃ পৌর সভার উন্নয়ন কাজে লুটপাট কে কেন্দ্র করে উভয় পক্ষের পাল্টা পাল্টি অভিযোগ ও মারধরের ঘটনা ঘটে বিগত দিনে।

ইতিপূর্বে মহিলা কাউন্সিলর রাসনা বেগমের উপর মেয়র পক্ষের হামলারও একটি ঘটনা ঘটে। সেই হামলার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন রাসনা বেগম। এই মামলায় মেয়র ছাড়া ওপর ৭ অভিযুক্ত আদালত থেকে জামিন লাভ করেন। এনিয়ে মিছিল পাল্টা মিছিলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে পৌর শহরে । এই পরিস্থিতির মধ্যে আজ উভয় পক্ষ সমাবেশের আয়োজন করে। সমাবেশ কে ঘিরে ছড়িয়ে পড়ে সংঘর্ষ।

বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল বলেন, পৌরসভার নারী কাউন্সিলর ও উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাসনা বেগমের উপর হামলার প্রতিবাদে এবং পৌর মেয়র মুহিবুর রহমানের গ্রেপ্তার ও অপসারণের দাবীতে অনুষ্ঠিত পৌর আওয়ামী লীগের প্রতিবাদ সভায় মেয়র মুহিবুর রহমানের বাসা থেকে তার (মুহিব) পক্ষের সন্ত্রাসীরা হামলা চালায়, সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা তা প্রতিহত করেছি।

আজকের সৃষ্ট ঘটনা ব্যাপারে বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানের সাথে তার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়