editor
প্রকাশিত: 9:19 PM, April 30, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারী বৃষ্টি ও তুষারপাতের জেরে বেহাল অবস্থা ভারতের জম্মু ও কাশ্মীরের। টানা বৃষ্টির জেরে উপত্যকার একাধিক জায়গায় ভূমিধসের খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ি। প্রাকৃতিক বিপর্যয়ে সবচেয়ে খারাপ অবস্থা বারামুলা, কিশতওয়াড় এবং রিয়াসি জেলার। ভারী বর্ষণে কিশতওয়াড় জেলায় ১২টি বাড়ি ভেঙে পড়েছে। কুপওয়াড়ার কিছু অংশে হড়পা বান দেখা দিয়েছে। ভেসে গিয়েছে বহু ঘরবাড়ি, রাস্তা। প্রাকৃতিক দুর্যোগের জেরে ছুটি ঘোষণা করা হয়েছে স্কুলগুলিতে।
প্রশাসন সূত্রে প্রকাশ, টানা বৃষ্টির জেরে জলস্তর ব্যাপক বেড়েছে নদীগুলির। উপত্যকার একাধিক জায়গায় ভূমিধসের খবর পাওয়া গেছে। বহু জায়গায় বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। কিশতওয়াড় জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। এছাড়া ডোডা, রামবন ও রিয়াসির গুলাবগড়ে হড়পাবানে ৪ জন ভেসে গিয়েছেন বলে খবর পাওয়া গেছে। যার মধ্যে ২ জনের দেহ উদ্ধার হয়েছে। পাশাপাশি ভূমিধসের জেরে বাড়ি ভেঙে ও বাস খাদে পড়ে গত ২ দিনে ১২ শিশু সহ ২২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রামবন জেলার জম্মু -শ্রীনগর জাতীয় সড়কের প্রায় ডজনখানেক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। যার জেরে বন্ধ হয়ে গেছে যান চলাচল।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন