editor

প্রকাশিত: 10:36 AM, May 14, 2023

বিয়ানীবাজার আভঙ্গীতে যুবক খুন ।। থানায় মামলা

বিয়ানীবাজার আভঙ্গীতে যুবক খুন ।। থানায় মামলা

নিহত রাজু আহমদ (ফাইল ছবি)

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের আভঙ্গী গ্রামে রাজু আহমদ (২৫) নামের এক যুবককে কুপিয়ে নৃশংস্য ভাবে খুন করা হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট পূর্ব বিরোধের জের ধরে ১২ মে শুক্রবার দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে। নিহত রাজু আহমদ স্থানীয় আভঙ্গী গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জানা যায়, নিহত রাজু আহমদের সাথে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে পাশবর্তী তাজপুর গ্রামের সাঈদ হাসনাতের পুত্র আবুল হাসনাতের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জের ধরে ঘটনার দিন শুক্রবার রাত ৭টার দিকে তাজপুর বাজারে রাজু আহমদ ও আবুল হাসনাতের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে নিবৃত্ত করেন। এ সময় আবুল হাসনাত প্রকাশ্যে হুমকী দেন রাজু আহমদ কে খুন করবেন বলে। ঐদিন রাত ১০টার দিকে রাজু আহমদ তাজপুর বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন কিন্তু ঐরাতে তিনি আর বাড়ি ফিরেন নাই। পরদিন ১৩ মে শনিবার ভোরে আভঙ্গী গ্রামের রাস্তার পাশে রাজু আহমেদর ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন গ্রামের এক লোক। খবর পেয়ে রাজু আহমদের পরিবারের লোকজন ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশ প্রাথমিক সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়না তদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। লাশের প্রাথমিক সুরতহালে দেখা যায়, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিঠিয়ে তাকে নৃশংস্য ভাবে খুন করা হয়েছে। তার শরীর কুপের আঘাতে ক্ষত-বিক্ষত হয়ে আছে। নিহতের পরিবারের অভিযোগ রাতে তাজপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে আবুল হাসনাত তার সহযোগী সন্ত্রাসীদের নিয়ে রাজু আহমদ কে নৃশংস্য ভাবে হত্যা করেছে। পূর্ব বিরোধ ও ঘটনার রাতে তাজপুর বাজারের সংঘটিত বাকবিতন্ডার জের ধরে ক্ষিপ্ত হয়ে আবুল হাসনাত এই ঘটনাটি ঘটিয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে আবুল হাসনাতের মোবাইল ফোনে কল দিলে তার ফোন বন্ধ পাওয়া গেছে। বাড়িতে খোঁজ করেও তাকে পাওয়া যায় নাই।
এই ঘটনায় নিহতের ভাই সাজু আহমদ বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ১৪, তারিখ- ১৩/০৫/২০২৩ইং। মামলার আসামীরা হলেন বিয়ানীবাজার উপজেলার তাজপুর গ্রামের ওয়ারিছ আলীর পুত্র জামিল আহমদ (৩০), আভঙ্গী গ্রামের মৃত মোঃ ফরিজ আলীর পুত্র মোঃ সুনাম উদ্দিন (৪৬), তাজপুর গ্রামের মজির উদ্দিনের পুত্র নাজমুল হোসেন (২২), আভঙ্গী গ্রামের আখদ্দছ আলীর পুত্র এনাম উদ্দিন (২৭), তাজপুর গ্রামের মখদ্দছ আলীর পুত্র ইসলাম উদ্দিন (২৯), সহ অজ্ঞাত আরো ৩/৪ জন।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, উদ্ধারকৃত লাশের প্রাথমিক সুরতহালে দেখা যাচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিঠিয়ে অপরাধীরা আক্রোশবশত তাকে নৃশংস্য ভাবে খুন করেছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে। আইনের হাত থেকে কোন অপরাধী রেহাই পাবে না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক