editor

প্রকাশিত: 3:15 PM, May 5, 2024

লড়াইয়ের মাঠে শামীম-বদরুল

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচন

লড়াইয়ের মাঠে শামীম-বদরুল

দক্ষিণ সুরমা প্রতিনিধি
সিলেটের প্রবেশদ্বার খ্যাত দক্ষিণ সুরমার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়েছেন। নির্বাচনের আর ২ দিন বাকী। যত দিন ঘনিয়ে আসছে বাজার, পাড়া মহল্লায় চায়ের দোকানে জমে উঠেছে নির্বাচনী আলাপ। তবে উপজেলাবাসীর মুখে গুঞ্জন রয়েছে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু জাহিদের মধ্যে।

উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদকে সমর্থন দিয়ে যাচ্ছেন অপর দিকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বদরুল ইসলামকে নিরব সমর্থন দিয়ে যাচ্ছেন এমপি হাবিবুর রহমান হাবিব।

উপজেলায় ৬ প্রার্থী জোরেশুরে প্রচারণা চালাচ্ছেন। তার মধ্যে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোটরসাইকেল প্রতীকে এডভোকেট শামীম আহমদ এপিপি, যুগ্ম সম্পাদক টেলিফোন মার্কা প্রতীকে বদরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য আনারস প্রতীকে মঈনুল ইসলাম, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ঘোড়া প্রতীকে জুয়েল আহমদ ও নাট্য অভিনেতা কাপপিরিছ প্রতীকে (শাহেদ মোশারফ কটাই মিয়া)।

৫ চেয়ারম্যান প্রার্থী ও ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান।

এছাড়া বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান (মাইক) মাহবুবুর রহমান, যুবলীগ নেতা (টিউবওয়েল) নন্দন চন্দ্র পাল, মোঃ আব্দুর রহমান (উড়োজাহাজ), আলী আজগর খান শামীম (চশমা), ফয়েজ আহমদ (তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আইরিন রহমান কলি (পদ্মফুল), হালিমা বেগম (কলস) এবং ফাহিমা বেগম (ফুটবল)।

আগামী ৮ মে প্রথম ধাপে দক্ষিণ সুরমা উপজেলায় অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচনকে ঘিরে অনেক প্রার্থীদের নিজ গ্রাম ও ইউনিয়নে সভা এবং উঠান বৈঠক করতে দেখা যাচ্ছে। নির্বাচনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা মাঠে না থাকায় আওয়ামীলীগের প্রতীক ছাড়া প্রার্থীরা উন্মুক্তভাবে নিজ নিজ অবস্থান থেকে মাঠে কাজ করছেন।

ইতিমধ্যে তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. শামীম আহমদ এপিপি, যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম ও যুক্তরাষ্ট্র শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ বিভিন্ন সভা ও সমাবেশ করছেন। প্রার্থীদের সমর্থিত দলীয় নেতাকর্মীরাও তাদের নিজ নিজ প্রার্থীদের পক্ষে কাজ করতে দেখা যাচ্ছে। দলীয় প্রতীক না থাকায় অনেকটা উন্মুক্তভাবে নেতাকর্মীরা যার যার অবস্থান থেকে কাজ করছেন।

দক্ষিণ সুরমা উপজেলায় প্রবীন ও নবীনদের লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। প্রচার প্রচারনায় ব্যস্ত রয়েছেন তাদের মধ্যে উল্লেখ্যযোগ্য মঈনুল ইসলাম, এড. শামীম আহমদ এপিপি, বদরুল ইসলাম ও জুয়েল আহমদ। তবে এই নির্বাচনে শামীম ও বদরুলের মধ্যে লড়াই হবে বলে আশংকা করছেন উপজেলাবাসী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়