editor

প্রকাশিত: 12:03 PM, May 6, 2024

আল্লাহর পরিচয় জানা মানুষের প্রধান দায়িত্ব

আল্লাহর পরিচয় জানা মানুষের প্রধান দায়িত্ব

হাফিজ মাছুম আহমদ দুধরচকী :: মহান আল্লাহর সৃষ্টি হিসেবে মানুষের প্রথম ও প্রধান দায়িত্ব হলো তাঁর স্রষ্টার পরিচয় জানা। আর আল্লাহর পরিচয় লাভের ওপর নির্ভর করছে ব্যক্তির ইহকালীন ও পরকালীন সাফল্য। এই সাফল্যের কথাই ব্যক্ত হয়েছে মহানবী (সা.)-এর হাদিসে। তিনি বলেন, ‘যে এমন অবস্থায় মারা গেল যে সে জানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই।

সে জান্নাতে প্রবেশ করবে। ’ (সহিহ মুসলিম, হাদিস : ২৬)
আর পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘জেনে রেখো! আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ক্ষমা প্রার্থনা কোরো তোমার এবং মুমিন নর-নারীদের ত্রুটির জন্য। আল্লাহ তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্পর্কে সম্যক অবগত আছেন।

’ (সুরা মুহাম্মদ, আয়াত : ১৯)
আল্লামা ইবনুল কায়্যিম (রহ.) উল্লিখিত আয়াতের ব্যাখ্যা লেখেন, ‘আল্লাহর একত্ববাদের জ্ঞান লাভ করা একটি স্বতন্ত্র ও সত্তাগত আদিষ্ট বিষয়। যদিও এটা মুক্তির জন্য যথেষ্ট নয়। এর সঙ্গে এক আল্লাহর ইবাদত করাও অপরিহার্য। উভয় বিষয়ে বান্দা আদিষ্ট।

আল্লাহর পরিচয় লাভের অর্থ হলো তাঁর নাম, গুণাবলি, কাজ ও বিধান সম্পর্কে জানা। ইবাদতের অর্থ হলো নির্দেশ ও নির্দেশনা মোতাবেক ইবাদত করা। ’ (মিফতাহু দারুস সাআদাহ : ১/১৭৮)
যেহেতু বান্দার মুক্তি ও সাফল্য আল্লাহর পরিচয় লাভের ওপর নির্ভর করে, তাই সব নবী ও রাসুল (আ.) মানুষকে আল্লাহর পরিচয় দান করেছেন এবং তাদের পরিচয় লাভের পথে আহ্বান করেছেন। বিশেষত মহানবী (সা.) এই আহ্বান জানিয়েছেন। আল্লামা আবুল হাসান আশআরি (রহ.) বলেন, ‘আলেমরা এ বিষয়ে একমত যে নবী (সা.) সমগ্র সৃষ্টি জগেক আল্লাহর পরিচয় লাভের আহ্বান জানিয়েছেন।

’ (রিসালাতুন ইলা আহলিস সুগার, পৃষ্ঠা ১৫৪)
আর যারা আল্লাহ ও তাঁর পরিচয় লাভের ব্যাপারে বিমুখ থাকে, তাদের ব্যাপারে ইরশাদ হয়েছে, ‘বোলো, আমি কি তোমাদের সংবাদ দেব কর্মে বিশেষ ক্ষতিগ্রস্তদের? তারা হলো সেসব মানুষ, পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা পণ্ড হয়, যদিও তারা মনে করে যে তারা সৎকাজই করছে। ’ (সুরা কাহফ, আয়াত : ১০৩-১০৪)

পবিত্র কোরআনের কমপক্ষে তিন শ আয়াতে পরিচয় লাভ ও তাঁর সৃষ্টি নিয়ে চিন্তা-ভাবনা করার তাগিদ দেওয়া হয়েছে। এক আয়াতে মহান আল্লাহ বলেন, ‘জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ’ (সুরা মুহাম্মদ, আয়াত : ১৯)

অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘তোমরা জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের অভিভাবক। ’ (সুরা আনফাল, আয়াত : ৪০)

আরো ইরশাদ হয়েছে, ‘আসমান ও জমিনে যা কিছু আছে তোমরা তার প্রতি লক্ষ্য কোরো। ’ (সুরা ইউনুস, আয়াত : ১০১)

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা যেন বিশ্বের মুসলিম উম্মাহকে আল্লাহর পরিচয় লাভের তাওফিক দান করেন আমীন।

লেখক: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল