editor
প্রকাশিত: 12:57 PM, May 7, 2024

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল এবং গম সংগ্রহ এর শুভ উদ্বোধন করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি
সিলেটে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল এবং গম সংগ্রহ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ মে) সকাল ১০টায় খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে সিলেটের জেলা প্রশসকের কার্যালয়ের হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল এবং গম সংগ্রহ এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. জাকারিয়া মোস্তফা, সিলেট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট এর অতিরিক্ত উপপরিচালক (পিপি) মোহাম্মদ আনিছুজ্জামান প্রমুখ।
এছাড়াও সিলেট সদর, খাদিমনগর খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ কৃষকরা উপস্থিত ছিলেন।
এবার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৪ মৌসুমের আওতায় প্রতি কেজি ধানের সংগ্রহ মূল ৩২ টাকা, প্রতি কেজি সিদ্ধ চালের সংগ্রহ ৪৫ টাকা এবং প্রতি কেজি আতপ চালের মূল্য ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার ৭ মে থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং ৭ মে থেকে ২০ মে পর্যন্ত মিলারদের সাথে চুক্তির সময়সীমা নির্ধারিত করা হয়েছে। অ্যাপের মাধ্যমে সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ^নাথ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও কানাইঘাটসহ মোট ৬টি উপজেলায় ধান সংগ্রহ করা হবে। ইতিমধ্যে কৃষক নিবন্ধন শুরু করা হয়েছে। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর লটারীর মাধ্যমে বিক্রেতা কৃষক নির্বাচন করা হবে। অ্যাপের মাধ্যমে সিলেট সদর, বিশ^নাথ, বিয়ানীবাজার ও কানাইঘাট মোট ৪টি উপজেলায় চাল সংগ্রহ করা হবে। অ্যাপ বহির্ভূত উপজেলা সমূহে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তালিকাভূক্ত কৃষকের নিকট হতে ধান সংগ্রহ করা হবে। উপজেলা সংগ্রহ কমিটি অনুমোদিত কৃষক তালিকা হতে লটারীর মাধ্যমে বিক্রেতা কৃষক নির্বাচন করা হবে। প্রতি কৃষক সর্বোচ্চ ৩ হাজার মে: টন এবং সর্বনিম্ন ১২০ কেজি ধান গুদামে বিক্রয় করতে পারবেন। অত্র জেলায় লাইসেন্সকৃত ১৪টি সিদ্ধ এবং ৬৩টি আতপ চালকল রয়েছে। সিলেট জেলার ১৩টি উপজেলায় এবার ধানের লক্ষ্যমাত্র ৯ হাজার ৫৬৬ মে: টন ও সিদ্ধ চালের লক্ষ্যমাত্র ৯ হাজার ৮৭৩ মে: টন এবং আতব চালের লক্ষ্যমাত্রা ৪ হাজার ৮১৯ মে: টন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়