editor
প্রকাশিত: 12:51 PM, May 8, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারী বৃষ্টি স্বস্তি ফিরিয়েছিল। কিন্তু এর জেরেই ভয়াবহ দুর্ঘটনা ঘটল ভারতের হায়দরাবাদে। নির্মীয়মাণ বাড়ির দেওয়াল ধসে পড়ায় প্রাণ হারালেন ৭ জন পরিযায়ী শ্রমিক।
পুলিশ সূত্রে প্রকাশ, মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় হায়দরাবাদের এবং তেলেঙ্গানার একাধিক জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। এর জেরে মঙ্গলবার (৭মে) রাতে বাচুপল্লীর এক নির্মীয়মাণ বাড়ির একাংশ ভেঙে পড়ে। ধসে পড়া দেওয়ালের তলায় চাপা পড়েন পরিযায়ী শ্রমিকরা। মধ্যরাতে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। বৃষ্টির মাঝে উদ্ধার কাজ বিলম্ব হয়। বুধবার (৮ মে ) ভোরে ধ্বংসস্তূপ থেকে তাঁদের উদ্ধার করা হয়। মৃত পরিযায়ী শ্রমিকরা ওড়িশা ও ছত্তিশগড়ের বাসিন্দা ছিলেন। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রশাসন সূত্রে প্রকাশ, মঙ্গলবার (৭ মে) ভারী বৃষ্টির জেরে বহু রাস্তায় জল জমে গেছে। বুধবার (৮ মে) সকাল থেকে যানজটের সমস্যা তৈরি হয়েছে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন