editor
প্রকাশিত: 1:49 PM, May 8, 2024
মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ১০নং ছাতিয়াইন ইউপির ছাতিয়াইন বিশ্বনাথ হাই স্কুল এন্ড কলেজে দুর্নীতির মহা উৎসবের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষককের বিরুদ্ধে।
সোমবার (২৯ এপ্রিল) সকালে ছাতিয়াইন বিশ্বনাথ হাই স্কুল এন্ড কলেজের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির খবর জানতে সরজমিনে অনুসন্ধানে গেলে ঐ স্কুল এন্ড কলেজের দুর্নীতি ও অনিয়ম বেরিয়ে আসে।
জানা যায়, ঐ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হারুনুর রশিদ ও সহকারী শিক্ষক দীপক কান্তি রায় সহকারী শিক্ষকসহ আরো অন্যান্য শিক্ষক এবং বেশ কিছু সচেতন মহলের ব্যক্তিসহ প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে আসছে।
অনুসন্ধানকালে ঐ স্কুলের প্রধান শিক্ষক হারুনুর রশিদ নিজেকে সৎব্যক্তি দাবি করেন। বার বার নিজেকে সৎ এবং আর্শবান বানানো আপ্রান চেষ্টা করেন।
অনুসন্ধানে দেখা যায় স্কুল এন্ড কলেজের উন্নয়ন কাজের প্রতিটি ক্ষেত্রেই রয়েছে অনিয়মের মহা তান্ডব। স্কুলের উন্নয়ন মূলক কাজে মালামাল ক্রয় করতে যাতায়াত যেখানে ৫৫ টাকা, সেখানে ৪ জনের যাতায়াত ও খাবরের বিল ভাউচারে দেখানো হয়েছে ২১শ টাকা। একই ভাউচারে মাত্র ৫ দিনের মাথায় ৩ জনের যাতায়াত ও খাবারের বিল দেখানো হয়েছে ১৪শ টাকা। আশ্চর্য্যের বিষয় হলো, যে হোটেলে ১৮ তারিখ খাবার খেয়েছে ঐ হোটেলে আবার ২৩ তারিখেই খেয়েছেন। দুই বারে খাবার ও যাতায়াতের খরচ তুলেছেন হোটেলের এক মেমোতে ৩৫০০ টাকা। যা কোন হোটেল কর্তৃপক্ষ কখনোই করার কথা নয়। এছাড়া মালামাল ক্রয়ের বিল ভাউচারে আকাশ পাতাল অনিয়ম রয়েছে।
এই বিষয় গুলো নিয়ে প্রধান শিক্ষক হারুনুর রশিদ এর সাথে কথা বললে তিনি অনিয়মের কথা অস্বীকার করে বলেন, যা যা হয়েছে কোথাও কোন অনিয়ম হয়নি। নিজেকে স্বচ্ছ এবং খুবই ভাল মানুষ বলে দাবি করেন। কিন্তু অনুসন্ধানে আসছে ভিন্ন রুপ। স্কুলের উন্নয়ন, মসজিদ নির্মাণ, ছাত্র ছাত্রীদের রেজিষ্ট্রেশন, কোচিং বাণিজ্য, শিক্ষকদের কে ২৬শে মার্চে বিদায় দেওয়া, স্কুল মাঠে গরুর হাট বসিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া, শিক্ষক নিয়োগ বানিজ্য, স্কুল ফান্ড থেকে টাকা ধার নিয়ে আত্মসাৎ, অন্যকে ধার দেওয়া, মালামাল ক্রয় করার ক্ষেত্রে ব্লাংক বিল ভাউচার আনা, স্কুলের পুকুর, গাছ অকশনে বানিজ্য, তার অপরাধের বিষয়ে কোন শিক্ষক প্রতিবাদ করলে ঐ শিক্ষক কে কৌশলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়াসহ শিক্ষকদের চাকুরির সময় শেষ হওয়ার আগেই বিদায় দেওয়া, শতবর্ষ ফান্ড বানিজ্য, ফান্ড থেকে টাকা নিয়ে নিজের জন্য মোবাইল ক্রয়সহ দুর্নীতি ও অনিয়মের পাহাড় জমে তুলেছে।
এছাড়াও নানা অনিয়ম ও দুর্নীতি রয়েছে ঐ স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক দ্বীপক কান্তি রায়সহ আরো অনেকের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে কোন শিক্ষক বা কোন ব্যক্তি মুখ খুলতে সাহস পায়না । কেউ কথা বললে হয়রানির শিকার হবে এই ভয়ে।
প্রধান শিক্ষক হারুনুর রশিদ ঐ স্কুলে যোগদান করেন ২০শে অক্টোবর ২০১০ইং তারিখে। যোগদানের পর থেকে অদ্যবদি তিনি প্রায় এক কোটি টাকার কাজ করিয়েছেন বলে নিজ কন্ঠে স্বীকার করেন। কিন্তুক প্রতিটি কাজের মধ্যেই রয়েছে দুর্নীতির মহা উৎসব। তার প্রধান সহযোগী হিসেবে সাথে রয়েছেন সহকারী শিক্ষক দ্বীপক কান্তি রায়।
এই বিষয় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. শামছু মিয়া বলেন, কোন অনিয়মের প্রমান পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন