editor
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০
অনলাইন ডেস্ক
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবির প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে অবস্থানরত শিক্ষকদের সকল দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
মঙ্গলবার এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, তিন যুগ ধরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা কেউ বিনা বেতন আবার কেউ সামান্য বেতনে শিক্ষাসেবা অব্যাহত রেখেছে। বারবার সরকার পরিবর্তন হয়েছে কিন্তু অসহায় শিক্ষকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আজ শিক্ষকরা রাজপথে নেমে এসেছে। শীতের রাত উপেক্ষা করে টানা কয়েকদিন যাবৎ জাতীয় প্রেসক্লাব চত্বরে হাজার হাজার সুবিধাবঞ্চিত শিক্ষক তাদের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছে। শিক্ষকদের এই যৌক্তিক দাবি অবশ্যই মেনে নিতে হবে।
প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, শিক্ষকরা বাধ্য হয়েই রাজপথে নেমে এসেছে। তাদের ন্যায্য দাবি মেনে নিয়ে শিক্ষকদের স্বসম্মানে ঘরে ফিরতে সাহায্য করুন। চরমোনাই পীর বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির আয়োজনে চলমান অবস্থান ধর্মঘটের প্রতি একাত্ততা ঘোষণা করে বলেন, শিক্ষকরা জাতির সম্পদ। তাদের স্নেহ-মমতায় শিক্ষার্থীরা আদর্শবান হিসেব গড়ে উঠে। শিক্ষকদের ভাগ্যের উন্নয়ন না করলে জাতির উন্নয়ন সম্ভব নয়। অতএব শিক্ষকদের যৌক্তিক দাবিসমূহ মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
5 ওসমানীনগর প্রতিনিধি: 2 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে
5 স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ
8 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 7 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
2 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
7 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
6 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে
8 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লা উপজেলাবাসী তথা মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শাল্লা উপজেলা শ্রমিক দলের সাধারণ