editor
প্রকাশিত: 1:36 PM, May 9, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ধাক্কা মেরে যাত্রীসহ টোটোকে পিষে দিল লরি। ঘটনার জেরে অবরুদ্ধ দিল্লি রোড।
বৃহস্পতিবার (৯ মে) সকালে ঘটনাটি ঘটে শ্রীরামপুরের বাঙ্গিহাটিতে দিল্লি রোডের উপর। ঘটনায় মৃত্যু হয়েছে ৪ যাত্রীর। আহত ১ জনকে কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মৃত ৪ যাত্রীরা হলেন যথাক্রমে ঋষিকেশ সিং (৪২), লক্ষী সিং(৪০), ঋতিকা সিং (১৬) এবং টোটো চালক শেখ হাসমত আলি। গুরুতর আহত নিধি সিং (৯) কে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।
জানা যায়, এদিন সকালে শ্রীরামপুরের দিক থেকে কোন্নগরের দিকে যাচ্ছিল টোটোটি। পিছন থেকে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে ধাক্কা মারে যাত্রীবোঝাই টোটোতে। ধাক্কা মেরে নিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি লরি পেছনে পিষে দেয় টোটোকে। এরপরই উত্তেজিত জনতা ঘাতক লরিসহ কয়েকটি লরিতে ভাংচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান চন্দননগর কমিশনারেটের উচ্চপদস্থ কর্তারা। ঘাতক লরি ও চালককে আটক করেছে পুলিশ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন