editor
প্রকাশিত: 7:08 PM, May 9, 2024
শেখ মো. শাহীন উদ্দীন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে আগামী ৫ জুন চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার (৯ মে) বিকেল পর্যন্ত প্রার্থীরা অনলাইনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা এ কে এম ফয়সাল মোট ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার বিষটি নিশ্চত করেন।এর মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এফ. এ. এম শাহজাহান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম ও আওয়ামী লীগের ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন পন্থী নেতা সৈয়দ শাহ হাবিব উল্লাহ।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: এরশাদ আলী, মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো: আব্দুল আজিজ, সৈয়দ সামছুল আরেফীন, ধীরা নায়েক, মো: আসাদুজ্জামান ও মে: সোলাইমান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আসমা আক্তার, ফাতেমা তুজ জোহরা, মোছা: জাহানারা বেগম শেলী ও সেলিনা আক্তার।
আগামী ১২ মে (রবিবার) বাছাই। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ মে (রবিবার), প্রতিক বরাদ্দ ২০ মে (সোমবার) এবং ৫ জুন (বুধবার) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আবুল লায়েশ দুলাল জানান, ১১টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত মাধবপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৭২ হাজার ৭ শ ৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৯ হাজার ৫ শ ৩৮ জন ও মহিলা ভোটার ১ লাখ ৩৩ হাজার ২ শ ২৬ জন এবং হিজড়া ভোটার আছেন ১ জন। মোট ৯৩ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন