editor
প্রকাশিত: 10:35 AM, May 12, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: প্রতিবাদে উত্তাল বিশ্বনাথ। পুলিশের আশ্বাসে শান্ত হয়েছে জনতা। ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক একে আজাদ কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে।
শনিবার (১১ মে) সকাল থেকে ঘটনাটিকে কেন্দ্র করে উপজেলা ও পৌর এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করে। এরপর দ্রুত ওই শিক্ষককে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবীতে বাদ মাগরীর পৌর শহরে হাজার হাজার প্রতিবাদী জনতা রাস্তায় নেমে পড়েন। শুরু হয় প্রতিবাদী বিক্ষোভ মিছিল। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসিয়া সেতু উপর অনুষ্ঠিত প্রতিবাদ সভাস্থলে এসে শেষ হয়।
প্রতিবাদ সভায় বক্তারা কটুক্তিকারী শিক্ষক একে আজাদকে রোববার (১২ মে) সকাল ১১টার মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচী দিবেন বলেও হুশিয়ারি দেন তারা। এর পাশাপাশি ‘রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়’ থেকে তাকে বরখাস্ত করার জোরদাবী জানান নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুফি শামসুল ইসলাম, কুরুয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আক্তার আলী, বিশ্বনাথ দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার শিক্ষক হাসান-বিন-ফাহিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি আব্দুর নূর তুষার প্রমুখ’সহ রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শুক্রবার রাতে ‘দর্শনের স্কুল’ নামের একটি ফেস বুক গ্রুপে নবী হযরত মুহম্মদ (সঃ) ও ধর্মকে নিয়ে শিক্ষক একে আজাদের লেখার স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে এবং মুসলমানদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। রোববার বিকেলে ফেসবুক লাইভে এসেও ক্ষমা চান ওই শিক্ষক। তবে, ওই শিক্ষক বিকেলেই পৌর শহরের নিজ বাসা থেকে পালিয়ে যান বলেও একটি বিশ্বস্থ সূত্রে জানা গেছে।
মিছিল চলাকালীন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী এসে আইনী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে জনতা শান্ত হয়।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়