editor
প্রকাশিত: 11:12 AM, May 12, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের কলকাতার এক বিলাস বহুল হোটেল থেকে শুক্রবার (১০ মে) মাঝরাতে আহত অবস্থায় উদ্ধার করা হল এক রুপান্তরকামী মহিলাকে। বাইপাসের ধারের ওই হোটেল শহরের প্রথম সারির হোটেল গুলির একটি। রাত সাড়ে ১২টায় সেখান থেকে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হোটেলের লবি থেকে উদ্ধার করে তাঁকে।
পুলিশকে ওই রুপান্তরকামী জানিয়েছেন, তিনি বাংলাদেশের বাসিন্দা। গত ১ সপ্তাহের ও বেশি সময় ধরে কলকাতায় রয়েছেন। বাইপাসের ধারের ওই হোটেলে তাঁর স্বামী আদিল শেখ এবং এক বন্ধু টাইগার এর সঙ্গে থাকছিলেন তিনি। আদিল গুজরাটের বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী। টাইগার থাকেন কাশ্মীরে।
পুলিশকে ওই মহিলা জানিয়েছেন, তাঁর স্বামী এবং বন্ধুর হাতেই শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন তিনি।
পুলিশকে ওই মহিলা আরও জানান, উলুবেড়িয়ায় একটি বিয়েতে যোগ দিতে তাঁরা এসেছিলেন ২মে। তারপর থেকে কলকাতাতেই রয়েছেন। যদিও পুলিশ ওই রুপান্তরকামী মহিলার পরিচয়পত্র যাচাই করলে দেখা যায়, তাঁর ভারতে থাকার সরকারি সমস্ত নথিপত্রই ভুয়ো। পরে তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজ খবর শুরু করলে কলকাতা বিমানবন্দর থেকে ধরা পড়েন ২ জন। পুলিশ এই ঘটনায় ২টি পৃথক মামলা রুজু করেছে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন