editor
প্রকাশিত: 7:16 PM, May 12, 2024
হবিগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় ফেল করে মাইশা আক্তার (১৭) নামে এক কিশোরী বিষ পান করে আত্মহত্যা করেছে। এছাড়াও ফেল করায় আরও দুই কিশোর বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১২ মে) বিকেলে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। মৃত মাইশা আক্তার কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার আদমপুর গ্রামের মজিদ মিয়ার কন্যা। সে স্থানীয় দেওয়ান আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
জানা যায়, রোববার সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পরীক্ষায় দুই বিষয়ে ফেল করে মাইশা নামে ওই কিশোরী। পরে ক্ষোভে অভিমানে সে বিষপান করে। পরে মুমুর্ষ অবস্থায় তাকে তাৎক্ষণিক উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়াও হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের কিশোর শুভ স্থানীয় উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে। সেও একটি বিষয়ে ফেল করে বিষ পানে আত্মহত্যার চেষ্ঠা চালায়।
অপরদিকে, বাহুবল উপজেলার মহব্বতপুর গ্রামের কিশোর মেহেদী হাসান স্থানীয় একটি মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয়। সে একটি বিষয়ে ফেল করতে ক্ষোভে অভিমানে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়।
এ বিষয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ডাক্তার বিভারবী দাস বলেন, বিষ পান করে মাইশা নামে এক কিশোরীকে হাসপাতালে আসলে তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করি। আর অপর দুই কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, হাসপাতালে বিষ পান করে এক কিশোরীর মৃত্যু হয়েছে শুণেছি। পরিবারের কোন অভিযোগ না থাকলে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুশরণ করে মরদেহ হস্তান্তর করা হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন