editor
প্রকাশিত: 12:51 PM, May 15, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা। আহত একাধিক। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৪ মে) রাতে অন্ধ্রপ্রদেশের কোনাসিমা জেলার উদিমুড়ি গ্রামের কাছে।
পুলিশ সূত্রে প্রকাশ, মঙ্গলবার (১৪ মে) রাতে উদিমুড়ি গ্রামের দিকে যাচ্ছিল শ্রমিক বোঝাই একটি ট্র্যাক্টর। আচমকা ট্র্যাক্টরে এসে সজোরে ধাক্কা মারে একটি বাস।
পুলিশের দাবি- নিয়ন্ত্রণ হারানোর ফলে বাসটি ধাক্কা মারে ট্র্যাক্টরটিকে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। স্থানীয়রা ও উদ্ধার কাজে হাত লাগান।
পুলিশ জানায়, ৩ শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। একজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। বাকি আহতদের নিকটবর্তী সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতরা হলেন যথাক্রমে নুকাপল্লি সিবা (৩৫), বসমসেট্রি সূর্য প্রকাশ (৫০), ভিরি কাটলায়া (৪৫) এবং চিলাকালাপুড়ি পান্ডা (৪২)।
অপরদিকে, বুধবার (১৫ মে) রাত ১টায় লরির সঙ্গে বাসের সংঘর্ষে দাউদাউ করে জ্বলে ওঠে ২ গাড়ি। মৃত্যু হয় অন্তত ৬ জনের। আহত ২০। আহতদের চিলাকালুরিপেট ও গিন্টুরের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালনাড়ু জেলায় দুর্ঘটনাটি ঘটে। বাসটি ৪০ জনের বেশি যাত্রী নিয়ে হায়দরাবাদের উদ্দেশে যাচ্ছিল। রাত ১টায় আচমকাই একটি লরির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় বাসটিতে। জ্বলতে থাকে লরিটিও। দুর্ঘটনায় ২টি গাড়িই সম্পূর্ণ জ্বলে গিয়েছে। মৃতরা হলেন ব্রক্ষেশ্বরা রাও (৬১), লক্ষী (৫৮), শ্রী সাই (৯), বাস চালক অঞ্জি ও লরি চালক হরি সিং। প্রত্যেকেই মধ্যপ্রদেশের বাসিন্দা। মৃত একজনের পরিচয় জানা যায়নি।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন