editor
প্রকাশিত: 3:49 PM, May 15, 2024
সিলেটের শাহজালাল বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৫ মে) দুপুর আড়াইটার দিকে এ লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী ।
নিহত যুবকের নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি নগরীর বিমানবন্দর থানার লাখাউরা বড় বাড়ীর মৃত বারিক মিয়ার ছেলে। তিনি একজন টিকাদেরর অধীনে শাবিতে উন্নয়ন কাজে নিযুক্ত ছিলেন৷
প্রক্টর বলেন, নিহত শ্রমিক ফুডকোর্টের পাশে লেকের কাজ করছিল। সেখানে বিদ্যুতের লাইন রয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শকে তার মৃত্যু হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
ফুডকোর্টের একটি দোকানের একজন কর্মচারী জানান, বেলা সাড়ে ১২টার দিকে তার দোকান থেকে খাবার পানি নিয়েছিলেন আলমগীর। লেকে সে কাজ করছিল। হঠাৎ বেলা একটার দিকে লেকে ওই শ্রমিকের লাশ ভাসতে দেখেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ লেক পরিদর্শন করেছেন। এসময় তিনি বলেন, নিহতের শ্রমিকের পরিবারকে সহযোগিতা করা হবে। এছাড়া এ ঘটনার তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমেদকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শ্রমিকের মৃত্যুতে তদারকির কোনো অভাব ছিল না কিনা-এমন প্রশ্নে উপাচার্য বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিব।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়