editor
প্রকাশিত: 10:56 AM, May 19, 2024
মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: সকল সহিংসতা ও বৈষম্যের হউক অবসান, কুলাউড়ায় গড়ি শান্তি সম্প্রীতির ঔক্যতান, এই শ্লোগান নিয়ে যুব র্যালী, মানববন্ধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮মে) কুলাউড়া যুব ফোরামএবং জেলা নাগরিক প্লাটফর্ম এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে “আস্থা” প্রকল্পের আওতায় যুব র্যালী, মানববন্ধন ও যুব সমাবেশ কুলাউড়া রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে কুলাউড়া উপজেলা পরিষদ সড়কে বর্ণাঢ্য র্যালী ও ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় যুবরা, শান্তি ও সম্প্রীতি জন্য বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করে।
উপজেলা যুব সমাবেশ জেলা নাগরিক প্লাটফর্মের সভাপতি নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন লেখক ও নাট্যকার এন আই নাহিদ উদ্দিন, রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, কুলাউড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি মো: মছব্বির আলী, রপান্তর আস্থা প্রকল্পের সিলেট ক্লাস্টার কো-অর্ডিনেটর হাসান তারেক, জেলা কো-অর্ডিনেটর মুনজিলা, জেলা ফিল্ড অফিসার মনিরুল হক, আনোয়ার পারভেজ জনি তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায়, সামাজিক মূল্যবোধ সম্পন্ন, সাম্প্রদায়িক সম্প্রীতি, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল অহিংস সমাজ গঠনে যুবদের অংশ গ্রহণ সহ পাশাপাশি সমাজের শিক্ষা, সাংস্কৃতিক কর্মকান্ড সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে যেতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের দায়িত্বের বিষয়গুলো বক্তারা তুলে ধরেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে