editor
প্রকাশিত: 1:22 PM, May 22, 2024
ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট হলেন তো লাম। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি গত সপ্তাহে লামকে প্রেসিডেন্ট পদের প্রার্থী হিসেবে মনোনীত করার পর দেশটির পার্লামেন্ট সাবেক এই জননিরাপত্তা মন্ত্রীকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। রাষ্ট্রপ্রধানের পদে লামই ছিলেন একমাত্র প্রার্থী।
জননিরাপত্তা মন্ত্রী হিসেবে লাম (৬৬) দেশটির দুর্নীতিবিরোধী অভিযান ‘জ্বলন্ত চুল্লি’ এর নেতৃত্ব দিয়ে আলোচিত এবং সমালোচিত হয়েছিলেন। দেশটিতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া দুর্নীতি উৎপাটনে লক্ষ্যে পরিচালিত হয়েছিল অভিযান ‘জ্বলন্ত চুল্লি’। তবে সমালোচকরা এই অভিযানকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমনের উপায় হিসেবেও চিত্রিত করেন।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ‘দৃঢ় ও অবিচলভাবে’ দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে প্রত্যয় ব্যক্ত করেছেন লাম। খবর রয়টার্স
ভিয়েতনামের প্রেসিডেন্টের আনেকাংশেই ভূমিকা আনুষ্ঠানিক। দেশটির শীর্ষ চারটি রাজনৈতিক পদের বাকি গুলো হলো কমিউনিস্ট পার্টি প্রধান, প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের স্পিকার। এদের মধ্যে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধানের পদটি দেশটির শীর্ষ পদ।
এদিকে ২০২৬ সাল পর্যন্ত মেয়াদ থাকলেও ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির বর্তমান প্রধান নগুয়েন ফু ট্রং বয়সের কারণে পদ ছেড়ে দিতে পারেন বলে শুনা যাচ্ছে। সেক্ষেত্রে লাম পার্টি প্রধানের পদপ্রার্থী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন