admin

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট

8

নিজস্ব প্রতিবেদক

5

সারাদেশে নারী ও শিশুর উপর ধর্ষণ ও যৌন সহিংসতা আশঙ্কাজনক হার বৃদ্ধি ও ন্যায্য বিচার না হওয়ায় আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট সিলেটের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী বরাবরে স্থানীয় সরকার সিলেটের উপপরিচালক (উপসচিব) মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের মাধ্যমে এক স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে- নারী ও শিশু নির্যাতনের মামলা ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। উচ্চ আদালতের নারী ও শিশু নির্যাতনের মামলা অগ্রাধিকার ভিত্তিতে এবং নির্দিস্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে। বিচার চলাচালে নির্যাতনের শিকার নারী, শিশু ও পরিবারের নিরাপত্তা, চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। নারী ও শিশু নির্যাতনের মামলায় স্বাক্ষী প্রদান প্রক্রিয়া যুগোপযোগী করতে হবে। হাইকোর্টের দেয়া ২০০৯ সালের নির্দেশনা অনুযায়ী যৌন হয়রানী প্রতিরোধ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের কার্যকর ব্যবস্থা করতে হবে। পারিবারিক নির্যাতন আইন ২০১০ সফল করতে হবে। ধর্ষণ, যৌন সহিংসতা, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সরকারকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। নারী ও নির্যাতনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে এবং সকল প্রকার ভৈষ্যমূলক আইন ও নারী নির্যাতন বিরোধী আইনকে সংশোধন করে সময়োপযোগী করতে হবে।
আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট সিলেটের আহ্বায়ক মো. আব্দুস শহীদের সভাপতিত্বে ও সদস্য সচিব ও এস.জে.এ সহকারী পরিচালক সাবিহা সুলতানার পরিচালনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,
আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট সিলেটের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান সাঈদ, সংগঠনের সদস্য ও বি.এন.ডব্লিউ.এল.এ এর বিভাগীয় প্রধান এডভোকেট সৈয়দ শিরীন আক্তার, সিলেট ব্লাস্ট এর কো-অর্ডিনেটর মো. ইরফানুজ্জামান চৌধুরী, সদস্য মো. শামসুল হক, ডলিয়া জামান, সজল তালুকদার, মো. মিলন হোসেন, ফারজানা আক্তার, সানিয়া আক্তার সাম্মি, ওয়াহিদা বেগম, সুরেহা মজুমদার, সাহেদা আক্তার, রোমেনা আহমদ, রোজিনা বেগম, সুমি আক্তার, জামিলা বেগম, শিউলি আকতার, শ্যামলী বাউরী, শিবানী চক্রবর্তী, জান্নাত আক্তার, সালমা বেগম, ইতি রানী, মাইন উদ্দিন, সবিতা রানী, সাব্বির আহমদ, সুরাইয়া বকুল বুশরা, রায়হান আহমদ, জসিম, শান্তনা সরকার, সংগঠনের সদস্য শাহনাজ বেগম চৌধুরী, দিলরুবা আক্তার মুন্নি, সি.এম সিলেটের সদস্য মোছা. সুমাইয়া সিদ্দিকা, আঞ্জুম মানতাকা, তাওসিয়া আক্তার, তারিন মিশু, সালওয়া খান, নাজিয়া আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি

2

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের  দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

4 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

3 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

3 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

6 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

6 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

7 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

2 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

8 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন

1
6