editor
প্রকাশিত: 5:11 PM, May 22, 2024
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, শিক্ষার্থীরা পরিশ্রম করে শিক্ষা অর্জন করলে কর্মক্ষম হয়ে উঠে। তাই শিক্ষার্থীদের ধৈর্য ও দক্ষতা বৃদ্ধিতে হাতের কাজের মাধ্যমে শিক্ষা অর্জন খুবই জরুরি, যাতে পরবর্তীতে দেশ-বিদেশের সকল প্রতিযোগিতায় তারা যেন টিকে থাকতে পারে। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা বিজ্ঞানমেলায় উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিভিন্ন স্টলে মানুষকে নিরাপদ রাখতে নানান উপকরণে সতর্ক সংকেত ও উৎপাদনের যে পথ দেখিয়েছে নিশ্চয় প্রশংসা করার মতে, তা বর্তমান কারিকুলামের একটি অংশ।
তিনি গতকাল ফেঞ্চুগঞ্জ উপজেলার দনারাম উচ্চ বিদ্যালয়ে অভ্যন্তরীন বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন ও পরবর্তীতে বিভিন্ন বিষয়ে পুরস্কার বিতরণ ও গুনীজনদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন।
বিদ্যালয়ের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক আশরাফ আলী ও আব্দুল হামিদের যৌথ পরচালনায় বদরুল ইসলাম শোয়েব আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন “সোনার বাংলায় সোনার মানুষ চাই” তৈরিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রয়োজন বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর স্মার্ট মানসিকতা, স্মার্ট পরিবার, স্মার্ট সমাজ ও স্মার্ট দৃষ্টিভঙ্গি। তাহলে বাংলাদেশ হবে সোনার বাংলা, বাংলাদেশে তৈরি হবে সোনার মানুষ, আর ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।
তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, জবাবদিহিতা ও মানবিকতার গুণাবলী অর্জনে উদ্বুদ্ধ করতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিকৃবির কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের এর সহযোগী অধ্যাপক প্রণজিত কুমার দাশ, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের প্রভাষক শরীফ আহমদ খান, বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী লুদু মিয়া,সিলেট মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান কালাম মতিন লুলু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ইউসুব আলী, সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া প্রমূখ।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী রহিদুল ইসরাম রাব্বি ও গীতা পাঠ করেন প্রীমা দাস।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে