editor
প্রকাশিত: 4:20 PM, May 23, 2024
মেক্সিকোতে নির্বাচনী প্রচারণার এক সমাবেশে মঞ্চ ভেঙে এক শিশুসহ অন্তত নয়জন নিহত এবং আরো ৫০ জন আহত হয়েছেন। মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য নুয়েভো লিওন মন্টেরির কাছে সান পেদ্রো গারজা গার্সিয়া শহরে স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে।
দেশটি বাম প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ মায়েনেজ বক্তৃতা দেওয়ার সময় মঞ্চ ধসে যায়। তবে এই ঘটনায় আঘাত পাননি তিনি। ঘটনার পরে সমর্থকদের সঙ্গে অক্ষত অবস্থায় কথা বলতে দেখা গেছে তাকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, মঞ্চে মায়নেজ তার সমর্থকদের দিকে হাত নাড়ছেন, মঞ্চের কাঠামো ভেঙে পড়ার মুহূর্তে তাতে বেশ কয়েকজন লোক অবস্থান করছিলেন, ভেঙে পরার সময় নিরাপত্তার জন্য মঞ্চের পেছনে দৌড়দেন তিনি।
রাজ্যের গভর্নর স্যামুয়েল গার্সিয়া জানিয়েছেন, নিহতদের মধ্যে আটজন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু। স্থানীয় হাসপাতালে পরিদর্শনের পর তিনি জানান, আহতদের মধ্যে তিনজনের অস্ত্রোপচারের প্রয়োজন।
এ বছরের জুনের ২ তারিখ অনুষ্ঠিতব্য নির্বাচনে সিটিজেনস মুভমেন্ট পার্টির প্রার্থী জর্জ আলভারেজ মায়েনেজ। নির্বাচনী দৌড়ে তৃতীয় স্থানে রয়েছে এই দল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মায়েনেজ দাবি করেন, আকস্মিক দমকা হাওয়ার কারণে মঞ্চ ধস হয়েছে।
এই ঘটনার পর রাজ্যের গভর্নর স্যামুয়েল গার্সিয়া রাজ্যে প্রতিকূল আবহাওয়া, বজ্রপাত এবং প্রবল বাতাসে বিপদ এড়াতে বাসিন্দাদের বাড়িতে অবস্থান করার আহ্বান জানিয়েছেন।
নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন