editor
প্রকাশিত: 5:47 PM, May 23, 2024
সিভিল সার্জন সিলেট অফিসের উদ্যোগে তামাক সেবন ও মাদকদ্রব্যের অপব্যবহার বন্ধে সচেতনতা বৃদ্ধির জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) সিভিল সার্জন সিলেট অফিস কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী।
মেডিকেল অফিসার ডা. স্নিগ্ধা তালুকদার এর পরিচালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার টু সিভিল সার্জন ডা. স্বপ্নীল সৌরভ রায়। আলোচনায় অংশ নেন ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির খান, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বণিক।
এসময় বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, সাংবাদিক, শিক্ষকবৃন্দ এবং সিভিল সার্জন সিলেট অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, তামাক কোম্পানিগুলো সবসময়ই বিভিন্ন কূট-কৌশল অবলম্বন করে দেশের জনস্বাস্থ্যকে ক্ষতির মুখে ফেলে। বর্তমানে তারা দেশে ই-সিগারেট আমদানির পায়তারা করছে। তরুণদের মাঝে ই-সিগারেট উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন কৌশলে প্রচারণা চালাচ্ছে। তামাক কোম্পানী এই অপতৎপরতা রুখতে হবে। তরুনদের বাঁচাতে ই-সিগারেটসহ সকল প্রকার ভেপিং পণ্য নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন আরো শক্তিশালী করতে হবে।
তিনি সিলেটকে তামাকমুক্ত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহবান জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে