editor
প্রকাশিত: 10:48 AM, May 25, 2024
কামরুল আই রাসেল, লন্ডন :: ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, নারী সংগঠক কাউন্সিলর রহিমা রহমান ২য় বারের মত লন্ডনের দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশী বহুল বারা কাউন্সিল নিউহামের চেয়ার অব দ্যা কাউন্সিল (সিভিক মেয়র) নির্বাচিত হয়েছেন।
রহিমা রহমানই প্রথম কোন বাংলাদেশী যিনি এ বারার সিভিক মেয়র নির্বাচিত হয়েছিলেন।
বৃহস্পতিবার নিউহাম কাউন্সিলের সভায় নির্বাচিত কাউন্সিলারদের প্রত্যক্ষ ভোটে চেয়ার অব দ্যা কাউন্সিল বা সিভিক মেয়র হিসেবে ২য় বারের মত নির্বাচিত হন রহিমা। রহিমা রহমান নিউহাম কাউন্সিলের পাচঁ বারের নির্বাচিত কাউন্সিলার।
পুনরায় নির্বাচিত সিভিক মেয়র রহিমা রহমানের জন্ম মৌলভীবাজারে। তার বাবা মোঃ আবুল খয়ের হোসেন নবীগঞ্জের ইনাতগঞ্জের সন্তান। রহিমারা দুই ভাই ও তিন বোন।
রহিমা রহমানের স্বামী মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান জসীম নিউহাম কাউন্সিলের তিন বারের নির্বাচিত কাউন্সিলার।
কর্মসূত্রে বাবা বিলেত প্রবাসী থাকায় পরিবারের অন্যান্য সদস্যদের সাথে রহিমা রহমান ইংল্যান্ডে আসেন ১৯৮৭ সালে। রহিমার শৈশব ও কৈশোর কেটেছে নিউহামেই। লিটল ইলফোর্ড স্কুল ও নিউহাম কলেজে লেখাপড়া করেন। ১৯৯৩ সালে ইউএলএ থেকে বিজনেস এন্ড ফাইন্যান্সে ডিগ্রী পাস করেন। ২০০৮ সালে ব্রিকবেক ইউনিভার্সিটি থেকে পোষ্ট গ্রেজুয়েট ইন পলিট্রিক্স সম্পন্ন করেন। ২০০১ সালে মৌলভীবাজার সদর উপজেলার উত্তর মোলাইম গ্রামের মুজিবুর রহমান জসিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
রহিমা রহমান তার বাবা হাফিজ হাজী আবুল খয়ের হোসেনের অনুপ্রেরণায় ছোটবেলা থেকেই কমিউনিটির বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। ১৯৯৮ সালে রহিমান লেবার পার্টিতে সক্রিয়ভাবে যোগ দেন।
বিলেতের মুল ধারার বিভিন্ন সংবাদপত্র ও মাই লন্ডন ম্যাগাজিনে লন্ডন ও নিউহাম শহরের উন্নয়নভাবনা নিয়ে গত দেড় দশক আগেই রহিমার বিভিন্ন নিবন্ধ প্রকাশিত হয়। রহিমার পরিবারের অন্য সদস্যরাও নিউহাম বারার পরিচিত মুখ।
নব্বইয়ের দশক থেকে রহিমা গ্রীন ষ্ট্রীট নেইবারহুডের জন্য কাজ করছেন। মা ও শিশুর জীবনমানের উন্নয়ন নিয়ে নিরবিচ্ছিন্নভাবে গত তিন দশক ধরে কাজ করা রহিমা ২০০৬ সালে প্রথমবারের মতোন নিউহাম কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত হন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন