editor
প্রকাশিত: 11:05 AM, May 25, 2024
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলার ৬ নং চিকনাগুল ইউনিয়নের অন্তর্ভুক্ত কহাইগড় কেন্দ্রীয় জামে মসজিদে বাকবিতন্ডার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন- চিকনাগুল ইউনিয়নের কহাইগড় ১ম খন্ড গ্রামের আব্দুল খালিকের পুত্র শাহিন আহমদ ফেরদৌস (৪০) ফারুক আহমেদ (৩০), একই গ্রামের হাজী-রহমত আলীর ছেলে জাবেদ আহমদ (৩৫) ও ইকবাল আহমদ (৪০)।
অপরপক্ষের আহতরা হলেন- একই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ফরিদ আহমদ (সাবেক মেম্বার) (৫৫) ও শফিক আহমেদ (৪০), শরিফ আহমদের ছেলে সোয়েব আহমদ (৩২)। আহতদের স্থানীয় জনতা উদ্ধার করে সিলেট নগরীর বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় এলাকা বাসীর সুত্রে জানা যায় শুক্রবার (২৪ মে) বাদ জুম্মা কহাইগড় কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পরবর্তী সময়ে মহল্লায় নতুন এক বাসিন্দা কে সমাজভুক্ত করানোর বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে দুই পক্ষের কথা কাটাকাটির জের ধরে এক পর্যায়ে সংঘাত সৃষ্টি হয়।
পরবর্তীতে দু’পক্ষের লোকজন দেশীয়অস্ত্র লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে আসেন রূপ নেয় সংঘর্ষে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম। পরে স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আল আমিন বলেন, দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। উক্ত ঘটনায় দু’পক্ষেরই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি শান্ত ও ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়