editor

প্রকাশিত: 1:50 PM, May 25, 2024

নজরুলের চেতনা লালন করেই লুটেরাদের বিরুদ্ধে আন্দোলনকে গণ আন্দোলনে শানিত করার আহবান

নজরুলের চেতনা লালন করেই লুটেরাদের বিরুদ্ধে আন্দোলনকে গণ আন্দোলনে শানিত করার আহবান

দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন জাতীয় কবি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে বলেন, নজরুল শীর্ষ দূর্নীতিবাজ ও লুটেরাদের বিরুদ্ধে সর্বদা সিংহের মতো গর্জন করে গেছেন। সাম্য ও অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন আপোষহীন। ইসলামের বুনিয়াদের বিষয়টি তার কবিতায় নিখুতভাবে তুলে ধরেছেন। হিন্দু, মুসলমান সহ সকল সম্প্রদায়ের কাছে তিনি নয়ন মনি হিসেবে আখ্যায়িত। নজরুলের মরদেহ বাংলার মাটিতে এনে কবর দেওয়ার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে দেশের মানুষ সহ কোটি কোটি নজরুলের প্রেমিরা চির কৃতজ্ঞ। ভারত সহ বিশে^র অন্যান্য দেশের ন্যায় নজরুলের দেশাত্মবোধক গান- “এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি” এই গানটি আরেকটি জাতীয় সংগীত করার জন্য বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা চৌকস প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আহবান রেখে বলেন, ঢাকা বিশ^ বিদ্যালয়ের নজরুলের মাজারে স্বাধীনতা প্রিয় এই জাতিকে যাদের শাষন আমলে লাখো শহিদের রক্তে অর্জিত বাংলাদেশকে বিশে^র দরবারে দূর্নীতবাজ রাষ্ট্র হিসেবে পরিচয় করেছে, তাদেরকে নজরুলের কবরে দেশবাসী দেখতে চায় না। মোট কথা নজরুলের চেতনা লালন করেই লুটেরাদের বিরুদ্ধে আন্দোলনকে গণ আন্দোলনে শানিত করার জন্য দেশবাসীর প্রতি আকুল আহবান জানান।

শনিবার (২৫ মে) সকাল ১০টায় রিকাবীবাজারস্থ নজরুল চত্ত্বরে জাতীয় কবি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পনপূর্ব এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

কেন্দ্রীয় সদস্য শহীদ আহমদ খান শিব্বিরের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার্স ফোরাম সিলেট জেলা শাখার সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মুহি উদ্দিন আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. অরুন কুমার দেব, কেন্দ্রীয় সিনিয়র সদস্য সরোজ ভট্টাচার্য্য, কামরান আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে