editor

প্রকাশিত: 6:50 PM, May 25, 2024

আর রহমান এডুকেশন ট্রাস্টের ৩৫ তম টিউবওয়েল প্রদান

আর রহমান এডুকেশন ট্রাস্টের ৩৫ তম টিউবওয়েল প্রদান

বিশ্বনাথ প্রতিনিধি :: ‘মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে বিশুদ্ধ পানির জন্য নলকূপ (টিউবওয়েল) প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৪ মে) টিউবওয়েল স্থাপন শেষে উদ্ভোদন করেন সিলেটর পরিচিত বিদ্যাপীঠ এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসা বিশ্বনাথ, সিলেট এর সহকারী অধ্যাপক আলতাফুর রহমান।

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের রহমান মনজিল (তেলিকোনা)এলাহাবাদ গ্রামের বিশিষ্ট আলেমে দ্বীন এলাহাবাদ আলীম মাদ্রাসার প্রতিষ্ঠাতা এ.টি.এম ওলিউর রহমান (রঃ) এর উত্তরসূরী ইমাম নুরুর রহমান ও তাদের নিকটাত্মীয়দের হাতে গড়া যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি ট্রাস্ট ‘আর-রহমান এডুকেশন ট্রাস্ট’ এর ব্যবস্থাপনায় আজকের টিউবওয়েল বিতরণ করা হয়।

ইউনিয়ন, পৌরসভার অনেক এলাকায় জনসাধারণের জন্য সরকারি ভাবে বিশুদ্ধ পানি সরবরাহ করার কোন ব্যবস্হা না থাকায় পানি বাহিত রোগের দখলে নিম্ন আয়ের মানুষের জনজীবন। দেশের অধিকাংশ গ্রামের দরিদ্র অসহায় পরিবার গুলোর বিশুদ্ধ পানির এক চরম সংকটে রয়েছেন। যারা রোজ আনে রোজ খায় তারা বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপন নিয়ে মহা সংকটে ভোগেন। হয়তো সরকারি ভাবে পাবে না হয় কোন দাতা সংস্থা কিংবা ব্যাক্তি উদ্যোগে পাবেন এমনটাই ভেবে বসে থাকা ছাড়া উপায় নেই। সবার না জুটলেও মাঝে মধ্যে দু-একটি গ্রাম বা পরিবার বিভিন্ন ইস্যু থেকে পেয়ে তাদের চাহিদার যোগান দেন। এক্ষেত্রে দাতাদের সদয় বিবেচনা ও তাদের মানব প্রেম প্রশংসনীয়। দো-জাহানের কামিয়াবি তারা পাবেন নিশ্চয়। অনেকে দান খয়রাত করে মনে আনন্দ পান, উদ্দেশ্য থাকে ছওয়াবের। তাদের নেক উদ্দেশ্য কবুল হোক এটা সমাজের অসহায় মানুষের কামনা নিরন্তর।

তারই ধারাবাহিকতায় ছাওয়াবের উদ্দেশ্যে মখদদছ আলী ও তার পাড়াপ্রতিবেশীদের জন্য গ্রামঃ বড় নগর , ডাকঃ বড় নগর, থানাঃ গোয়াইনঘাট , সিলেট এ এই টিউবওয়েলটি স্থাপন করেছেন।

আর-রহমান এডুকেশন ট্রাস্টের ব্যবস্থাপনায় দূঃস্থদের মাঝে আজকের টিউবওয়েল নিয়ে মোট ৩৫তম টিউবওয়েল বিতরণ করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে